• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:০৩:২৩ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

মোংলায় নানা আয়োজনে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২৩ জুন ২০২৪ সন্ধ্যা ০৭:০৮:২৯

মোংলায় নানা আয়োজনে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোংলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ২৩ জুন রোববার সকাল ১০টায় মোংলা পৌর আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে মোংলা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর আওয়ামী লীগ কার্যালয় এসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

Ad

মোংলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন, পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান, সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম, উপজেলা যুবলীগের সভাপতি ইস্রাফিল হাওলাদার ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন।

Ad
Ad

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আলহাজ্ব শেখ আব্দুস সালাম, চাঁদপাই ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মোল্লা মো. তারিকুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. মিজানুর রহমানসহ আওয়ামী লীগ ও তার সহসযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশ ও আওয়ামী লীগ এক ও অভিন্ন এবং বাঙালি জাতির অবিচ্ছেদ্য অংশ। আওয়ামী লীগের ইতিহাস মানে বাঙালি জাতির সংগ্রাম ও গৌরবের ইতিহাস। এ রাজনৈতিক দলটি দেশের সুদীর্ঘ রাজনীতি এবং বাঙালি জাতির আন্দোলন–সংগ্রামের গৌরবোজ্জ্বল ঐতিহ্যের ধারক ও বাহক। প্রাচীন ও ঐতিহ্যবাহী দলটির নেতৃত্বেই এদেশের স্বাধীনতা অর্জিত হয়।

আলোচনা সভা শেষে কেক কেটে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮




Follow Us