• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:০৩:৩৯ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

পিরোজপুরে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২৩ জুন ২০২৪ বিকাল ০৫:১৩:০৮

পিরোজপুরে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পিরোজপুর প্রতিনিধি: নানা আয়োজনের মধ্য দিয়ে পিরোজপুরে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ২৩ জুন রোববার জেলা আওয়ামী লীগের আয়োজনে সিও অফিস বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, র‌্যালি ও কেক কাটার আয়োজন করা হয়।

Ad

জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য এ কে এম এ আউয়ালের নেতৃত্বে সকাল ১০টায় টাউন ক্লাব মিলনায়তন থেকে একটি আনন্দ র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Ad
Ad

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. কানাই লাল বিশ্বাস, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমান খালেক, সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী লায়লা পারভীন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন মল্লিক, পৌর আওয়ামী লীগের সভাপতি সাদউল্লাহ লিটন ও সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম মিরণ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আজ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখার জন্য বঙ্গবন্ধু আওয়ামী লীগ গঠন করেছেন। বাংলাদেশ আওয়ামী লীগকে সাথে নিয়ে বঙ্গবন্ধু বাঙালি জাতিকে একটি স্বাধীন দেশ উপহার দিয়েছিলেন। বঙ্গবন্ধু বলেছিলেন আমার রক্ত দিয়ে হলেও জাতির ঋণ পরিশোধ করবো। তাইতো তিনি শেষ পর্যন্ত বুকের রক্ত দিয়ে তিনি তা প্রমাণ করে গেলেন। জাতির পিতা বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার যে স্বপ্ন দেখেছিলেন সে স্বপ্নকে বাস্তবায়ন করেছেন তার রক্তের উত্তরসূরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮




Follow Us