• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ দুপুর ০২:০৮:২৬ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

কিশোরগঞ্জে পুকুরের পানিতে ডুবে ২ জনের মৃত্যু

২১ জুন ২০২৪ সকাল ১০:৩৩:৩৮

কিশোরগঞ্জে পুকুরের পানিতে ডুবে ২ জনের মৃত্যু

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জে পুকুরের পানিতে ডুবে লামিয়া আক্তার ও জাহাঙ্গীর হোসেন নামের দুই জনের মৃত্যু হয়েছে।

Ad

নিহতরা হলেন- উপজেলার মাগুড়া ইউনিয়নের দোলাপাড়া গ্রামের কামাল হোসেনের মেয়ে লামিয়া আক্তার (৬) এবং মুশা ঝারপাড়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে শিক্ষার্থী রিয়াদ (১৬)। সে পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী।

Ad
Ad

২০ জুন বৃহস্পতিবার নিহত রিয়াদ তার বন্ধুর সাথে বাড়ির পাশের পুকুরে বল দিয়ে পানিতে লুকোচুরি খেলেছিলেন। এ সময়ে সে বল রেখে পানিতে ডুব দেয় পরে তাকে কিছুক্ষণ খুঁজে না পেয়ে বন্ধুরা চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে তার মরদেহ উদ্ধার করে।

অপরদিকে নিহত লামিয়া বাড়ির পাশে খেলছিলেন। এ সময়ে তাকে রেখে তার মা বাড়িতে গেলে সে পাশের পুকুরে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিন সন্ধ্যায় তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র মন্ডল। এ বিষয়ে অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










আজকে সোনার ভরিতে দাম বাড়ল ৫৪২৪ টাকা
আজকে সোনার ভরিতে দাম বাড়ল ৫৪২৪ টাকা
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৫৬:১৫


Follow Us