• ঢাকা
  • |
  • শনিবার ২৫শে মাঘ ১৪৩২ সকাল ০৬:১৪:৫৮ (07-Feb-2026)
  • - ৩৩° সে:

বাগেরহাটে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

২০ জুন ২০২৪ দুপুর ০১:০৭:৩১

বাগেরহাটে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে পৃথক বজ্রপাতে সাইদুর রহমান  (২৭) ও  সেলিম শেখ  (৫৫) নামের দুই কৃষকের মৃত্যু হয়েছে। নিহত সাইদুর রহমান পিসি ডেমার মৃত হক আমিনের ছেলে। অপর নিহত ব্যক্তি ডেমা ইউনিয়নের হেদায়েতপুর গ্রামের শেখ কাউসারের ছেলে সেলিম শেখ।

Ad

১৯ জুন বুধবার দুপুরে জেলার সদর উপজেলার ডেমা ইউনিয়নে পিসি ডেমা ও হেদায়েতপুর গ্রামে বৃষ্টির সময় বজ্রপাতে এ দুর্ঘটনা ঘটে। একই সময়ে ওই এলাকায় কৃষকের ১টি মহিষ ও ৪টি গরুর মৃত্যু হয়।  এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।

Ad
Ad

এদের মধ্যে সাইদুর রহমান পঞ্চমালা মাঠে গরু চড়াতে ছিলেন। বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময়, উজ্জল নামের এক যুবক আহত হয়। বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসা শেষে তাকে বাড়িতে নেওয়া হয়েছে। অপরজনের মৃত্যু হয়েছে হেদায়েতপুর মাঠে। তিনিও গরু আনতে মাঠে গিয়েছিলেন।

নিহত সাইদুর রহমানের খালাতো ভাই নাসির উদ্দীন বলেন, দুপুরে প্রচুর বৃষ্টি হয়। তা দেখে সে গরু ও মহিষ নিয়ে ঘেরের বাসার দিকে আসছিল, এই অবস্থায় বজ্রপাতে সাইদুর রহমানের মৃত্যু হয় এবং তার সাথে থাকা উজ্জল গুরুতর আহত হয়। এ সময় তিনটি গরু ও একটি  মহিষের মৃত্যু হয়। শুনেছি একই ঘটনায় হেদায়েত পুর সেলিম নামের একজনের মৃত্যু হয়েছে।  

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান বলেন, বাগেরহাটের ডেমা ইউনিয়নে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে এবং উজ্জল হাওলাদার নামে আরেকজন আহত হয়েছেন। আহতকে স্থানীয়রা সদর হাসপাতালে ভর্তি করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৯:৪১



নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১



Follow Us