• ঢাকা
  • |
  • শনিবার ২৪শে মাঘ ১৪৩২ ভোর ০৪:৪১:৫৬ (07-Feb-2026)
  • - ৩৩° সে:

রাজধানীতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ২ বন্ধু নিহত

১৮ জুন ২০২৪ বিকাল ০৩:৩৪:৫০

রাজধানীতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ২ বন্ধু নিহত

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ২ বন্ধু নিহত হয়েছেন।

Ad

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৩ বন্ধু। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আহতরা চিকিৎসাধীন রয়েছেন।

Ad
Ad

নিহতরা হলেন- রাসেল ও রাব্বি। আহতরা হলেন- বিপ্লব, রাতুল ও সাগর। এই পাঁচ তরুণ বেসরকারি চাকরি ও ব্যবসার সঙ্গে যুক্ত বলে জানা গেছে।

সোমবার ১৮ জুন মধ্যরাতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে গাড়িটির।

১৮ জুন মঙ্গলবার সকালে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দ্রুতগতির কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লাগে গাড়িটির। গাড়িটির সামনের অংশ একেবারে দুমড়ে-মুচড়ে গেছে।

তিনি আরও বলেন, দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক রাসেল ও রাব্বিকে মৃত ঘোষণা করেন।

কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, গাড়িটি শুরু থেকেই বেপরোয়াভাবে চলছিল। সড়কে বারবার লেন পরিবর্তন করছিল। অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ রাখতে পারেননি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৯:৪১



নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১



Follow Us