• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:৪৯:৩২ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

মানিকগঞ্জে সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

১২ জুন ২০২৪ রাত ০৮:৪০:১৯

মানিকগঞ্জে সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে সাঁতার প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ এবং সাঁতার প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

Ad

১২ জুন বুধবার দুপুরে শহরের শহীদ তপন মিরাজ স্টেডিয়াম সংলগ্ন পুকুরে দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

Ad
Ad

পরে জেলা ক্রীড়া সংস্থার মিলনায়তনে সনদ প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জেলা ক্রীড়া কর্মকর্তা ফেরদৌসী আক্তার বন্যার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. আমির হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সদস্য বাসুদেব সাহা।

জেলা ক্রীড়া কর্মকর্তা ফেরদৌসী আক্তার বন্যা জানান, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩-২০২৪ এর আওতায় গত ১৪ মে থেকে মাসব্যাপী সাতার প্রশিক্ষণ শুরু হয়। আজ প্রশিক্ষণ শেষে প্রতিযোগীতায় ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানের তিনটি ইভেন্টে দুইটি গ্রুপে শিক্ষার্থীরা অংশ নেয়। পরে প্রতি গ্রুপ  থেকে তিনজন বিজয়ীকে পুরস্কার ও প্রশিক্ষণার্থীদের মাঝে জার্সি ও সনদ বিতরণ করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮





Follow Us