• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:৩০:৪৪ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

রাজস্থলীতে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

১২ জুন ২০২৪ দুপুর ০২:১২:১৯

রাজস্থলীতে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধি: রাঙ্গামাটি জেলার রাজস্থলীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। ১১ জুন মঙ্গলবার বিকেলে রাজস্থলী বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খেলা ২টি অনুষ্ঠিত হয়।

Ad

প্রথমে বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলের ফাইনাল খেলায় বালক বাঙ্গালহালিয়া যৌথ খামার সরকারি প্রাথমিক বিদ্যালয় (২) গোল নিয়ে আমছড়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে (০) গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

Ad
Ad

পরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় রাজস্থলী বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ, ডাকবাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত টুর্নামেন্ট শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজস্থলী উপজেলা পরিষদ চেয়ারম্যান উবাচ মারমা । উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্র এতে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজস্থলী প্রেস ক্লাব সভাপতি সাংবাদিক আজগর  আলী খান, উপজেলা শিক্ষা অফিসার তাজুরুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার করিম উদ্দিন, ১নং ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, ডা. নিজাম উদ্দিন, উদয় তনচংগ্যা, জয়নুল তালুকদার, প্রধান শিক্ষক ইউসুফ আলী  প্রমুখ, নুচিংমং মারমা এবং ধারাভাষ্যে ও সঞ্চালনায় শিক্ষক উজ্জল কুমার তঞ্চঙ্গ্যা।

পরে চ্যাম্পিয়ন ও রানার আপ দলকে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান উবাচ মারমা ও বিশেষ অতিথিগণ। এ সময় খেলা উপভোগ করতে হাজার হাজার দর্শক বিভিন্ন গ্রাম ও মহল্লা থেকে মাঠে উপস্থিত হন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:২৪

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯

টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯


কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:৩১



Follow Us