• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ সকাল ০৭:২৮:৪৮ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

শপথ নিলেন রাজশাহীর ১৯ উপজেলার নবনির্বাচিত জনপ্রতিনিধিরা

১২ জুন ২০২৪ দুপুর ১২:২২:১৯

শপথ নিলেন রাজশাহীর ১৯ উপজেলার নবনির্বাচিত জনপ্রতিনিধিরা

রাজশাহী প্রতিনিধি: ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে রাজশাহী বিভাগের নির্বাচিত ১৯টি উপজেলার ১৮ জন চেয়ারম্যান ও সকল ভাইস চেয়ারম্যান শপথ নিয়েছেন।

Ad

১১ জুন মঙ্গলবার দুপুরে বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করান। এ সময় নবনির্বাচিত জনপ্রতিনিধিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিভাগীয় কমিশনার। উল্লেখ্য যে, নঁওগা জেলার পোরশা উপজেলা চেয়ারম্যান ছুটিতে দেশের বাইরে থাকায় শপথ অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন।

Ad
Ad

শপথ অনুষ্ঠানে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের অভিনন্দন জানিয়ে বিভাগীয় কমিশনার বলেন, একটি নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিরা তাদের দায়িত্ব গ্রহণ করেন, শপথ গ্রহণ হলো তার দ্বিতীয় ধাপ। জনগণের সেবা করতে না পারলে নেতা হয়ে কোনো লাভ নেই। আপনারা জনগণকে যে প্রতিশ্রুতি দিয়ে নির্বাচিত হয়েছেন, তা যথাযথ ভাবে পালন করবেন। একই সঙ্গে প্রশাসন ও উপজেলা পরিষদের জনপ্রতিনিধিদের সমন্বয়ে মানুষের সেবা ও উন্নয়নে কাজ করে যাওয়ার আহ্বান জানান তিনি।

স্থানীয় সরকার বিভাগের পরিচালক পারভেজ রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন আরএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হেমায়েতুল ইসলাম, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৬

বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:০০


Follow Us