• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:৫৭:৪৪ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

কেরানীগঞ্জে রাজউকের অভিযান, বর্ধিতাংশ ভেঙে জরিমানা আদায়

১০ জুন ২০২৪ সন্ধ্যা ০৬:৪৮:৫৬

কেরানীগঞ্জে রাজউকের অভিযান, বর্ধিতাংশ ভেঙে জরিমানা আদায়

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে নকশা বহির্ভূত ও অনুমোদন বিহীন ভবনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

Ad

১০ জুন সোমবার হাসনাবাদ এলাকায় দুপুর বারোটা থেকে বিকেল তিনটা পর্যন্ত রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পরিচালক মনির হোসেন হাওলাদারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

Ad
Ad

এ সময় নুরুল আমিনের মালিকানাধীন লুবনা টাওয়ার নামের একটি দশ তলা বিল্ডিংয়ের বর্ধিত অংশ ভেঙে ফেলার মুচলেকে নিয়ে তাকে চার লক্ষ টাকা জরিমানা করা হয়। পরে এর পার্শ্ববর্তী জব্বার শেখের নির্মাণাধীন একটি ভবনের অনুমোদন না থাকায় ভবন নির্মাণ কাজ বন্ধ করে দেয়া হয়। পাশাপাশি ভবনের কলামের রড কেটে ফেলা হয়। পরবর্তীতে অনুমোদন নিয়ে পুনরায় ভবন নির্মাণের শর্তে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের সার্বিক সহযোগিতায় অভিযানকালে রাজউকের ৭/২ অথরাইজড অফিসার মেহেদী হাসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






এক্সআইসি এক্স ইনডেক্সের আধুনিক রূপান্তর
এক্সআইসি এক্স ইনডেক্সের আধুনিক রূপান্তর
৩ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০২:৩০


৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান
৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান
৩ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:১২:২১

ডাকযোগে কারাবন্দিদের ভোটদান শুরু
ডাকযোগে কারাবন্দিদের ভোটদান শুরু
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫০:৩৮



Follow Us