• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৭:২৮:০৯ (20-Mar-2026)
  • - ৩৩° সে:

ঈশ্বরদীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পলাতক স্বামী-শ্বশুর-শাশুড়ি

৩১ মে ২০২৪ সন্ধ্যা ০৬:৫৫:৪৯

ঈশ্বরদীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পলাতক স্বামী-শ্বশুর-শাশুড়ি

ঈশ্বরদী প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে সুমনা খাতুন নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। পরিবারের দাবি পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।

নিহত গৃহবধূ উপজেলার সাহাপুর ইউনিয়নের মহাদেবপুর গ্রামের সম্রাট হোসেনের স্ত্রী এবং ঈশ্বরদী পৌরসভার ৯নং ওয়ার্ড ইস্তা ভেলুপাড়া এলাকার সুজন আলী বিশ্বাসের মেয়ে।

Ad
Ad

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঈশ্বরদী থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। এ ঘটনার পর থেকে সুমনার স্বামী, শ্বশুর ও শাশুড়ি পলাতক আছে।

Ad

সুমনার বাবা সুজন আলী বিশ্বাসসহ পরিবারের সদস্যরা জানান, প্রায় আট মাস আগে মহাদেবপুর গ্রামের সম্রাট হোসেনের সাথে সুমনার বিয়ে হয়। বিয়ের সময় সম্রাটের পূর্বের একটি বিয়ের কথা তার পরিবারের কাছে গোপন করে।

বিষয়টি জানাজানি হওয়ার পর থেকে সুমনার শ্বশুর, শাশুড়ি ও বাড়ির অন্যান্য সদস্যরা তার উপরে নির্যাতন চালাতো বলে পরিবারের সদস্যরা জানায়।

তারা আরও জানান, ৩১ মে শুক্রবার সকালে তাদের বাড়িতে অপরিচিত একটি মোবাইল নম্বর থেকে ফোন কলের মাধ্যমে তারা সুমনার মৃত্যুর ব্যাপারটি জানতে পেরে ঘটনাস্থলে আসেন।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে।

মরদেহ ময়না তদন্তের জন্য পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানানো হবে বলেন এ কর্মকর্তা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সিদ্ধিরগঞ্জে মাদক মামলায় গ্রেফতার ৪
সিদ্ধিরগঞ্জে মাদক মামলায় গ্রেফতার ৪
২০ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:২৪:৩৮






শরীয়তপুরের বিভিন্ন এলাকায় ঈদ উদযাপন
শরীয়তপুরের বিভিন্ন এলাকায় ঈদ উদযাপন
২০ মার্চ ২০২৬ বিকাল ০৫:৫২:০৫



ঢাকাসহ ১২ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
ঢাকাসহ ১২ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
২০ মার্চ ২০২৬ বিকাল ০৪:৪৬:৪৮


Follow Us