• ঢাকা
  • |
  • শুক্রবার ১২ই চৈত্র ১৪৩২ ভোর ০৫:৩৮:২৩ (27-Mar-2026)
  • - ৩৩° সে:

উজিরপুরে আচরণবিধি লঙ্ঘন করায় চেয়ারম্যান প্রার্থী ইকবালকে জরিমানা

২৩ মে ২০২৪ বিকাল ০৩:২২:০২

উজিরপুরে আচরণবিধি লঙ্ঘন করায় চেয়ারম্যান প্রার্থী ইকবালকে জরিমানা

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কাপ পিরিচ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. হাফিজুর রহমান ইকবালকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উজিরপুর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসনাত জাহান খান এ জরিমানা করেন।

Ad
Ad

তিনি জানান, ২২ মে বুধবার বেলা সাড়ে ১২টায় উপজেলার ওটারা ইউনিয়নের যোগীরকান্দা থেকে মালিকান্দা এলাকায় দেওয়াল ও বিদ্যুতের খুঁটিতে পোস্টার লাগানো হয়েছে বলে অভিযোগ পাওয়া যায়।

Ad

পরে সরেজমিনে গিয়ে তার প্রমাণ পাওয়া গেলে চেয়ারম্যান প্রার্থী মো. হাফিজুর রহমান ইকবালকে ২ হাজার টাকা অর্থদণ্ড ও প্রার্থীকে পোস্টার অপসারণের নির্দেশ প্রদান করা হয়। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সংসার ভাঙছে প্রিয়াঙ্কার!
সংসার ভাঙছে প্রিয়াঙ্কার!
২৬ মার্চ ২০২৬ রাত ০৮:৫৫:২৬





বাগেরহাটে বাড়িতে ঢুকে গুলি, যুবক নিহত
বাগেরহাটে বাড়িতে ঢুকে গুলি, যুবক নিহত
২৬ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৫০:৪৪



Follow Us