• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:৫৬:০০ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ছুরিকাঘাতে অপর প্রার্থীর সমর্থক নিহত

২২ মে ২০২৪ সকাল ১০:৪১:১৩

চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ছুরিকাঘাতে অপর প্রার্থীর সমর্থক নিহত

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে এক চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ছুরিকাঘাতে অপর প্রার্থীর সমর্থক নিহত হয়েছেন।

Ad

২১ মে মঙ্গলবার বিকেল ৪টার দিকে উপজেলার পশ্চিম পোকখালী ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম ছবুর মিয়া (৩৫)। তিনি পশ্চিম পোকখালী ৪ নম্বর ওয়ার্ডের মামমোরা পাড়া এলাকার নমি উদ্দিনের ছেলে। ছবুর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী (টেলিফোন প্রতীক) ও ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু তালেবের সমর্থক ছিলেন।

Ad
Ad

জানা যায়, আবু তালেবের সমর্থক দেলোয়ারকে আটক করে রাখে চেয়ারম্যান প্রার্থী (মোটরসাইকেল প্রতীক) ও সৌদি আরবের মক্কা আওয়ামী লীগের সভাপতি শামসুল আলমের সমর্থকরা। এ খবরে তাকে বাঁচাতে গিয়ে ছুরিকাঘাতের শিকার হন ছবুর। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

দেলোয়ার জানান, তিনি একটি বাড়িতে খাবার খেতে গেলে সেখানে তাকে মোটরসাইকেল প্রতীকের কর্মী সমর্থকরা আটকে রাখে। খবর পেয়ে তাকে উদ্ধারে ছুটে গেলে সেখানে ছবুরকে ছুরিকাঘাত করা হয়। পরে ছবুরকে উদ্ধার করে ৪টা ২০ মিনিটের সময় হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক সাজ্জাদুর রহমানকে মৃত ঘোষণা করেন।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:২৪

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯

টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯


কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:৩১




বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৩:১৯



Follow Us