• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ বিকাল ০৩:৩৯:১৮ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

ফরিদপুরের সালথায় ওয়াদুদ ও নগরকান্দায় বাবুল নির্বাচিত

২২ মে ২০২৪ সকাল ০৮:৫০:৩০

ফরিদপুরের সালথায় ওয়াদুদ ও নগরকান্দায় বাবুল নির্বাচিত

ফরিদপুর প্রতিনিধি: চলমান ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় দফায় ২১ মে মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে ফরিদপুর সালথা ও নগরকান্দা উপজেলার নির্বাচন।

Ad

এতে সালথায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মো. ওয়াদুদ মাতুব্বর এবং নগরকান্দায় নির্বাচিত হয়েছেন শাহজামান বাবুল। ভোট গণনা শেষে রাতে বেসরকারিভাবে তাদের নির্বাচিত ঘোষণা করা হয়।

Ad
Ad

সালথায় মো. ওয়াদুদ মাতুব্বর আনারস প্রতীক নিয়ে ৩৭ হাজার ৭০০ শত ৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও গতি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ওহিদুজ্জামান মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৩শ ৬৫ ভোট। তবে নির্বাচনের মাত্র একদিন আগে তিনি সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়ান।

মঙ্গলবার রাতে সালথা উপজলা নির্বাহী কর্মকর্তা ও সহকার রিটার্নিং কর্মকর্তা মো. আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নগরকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে ৩৭ হাজার ২শ ৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন কাজী শাহ জামান বাবুল। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও বর্তমান চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ২৫ হাজার ২শ ৩৭ ভোট।

২১ মে মঙ্গলবার রাতে নগরকান্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা কাফী বিন কবির বিষয়টি নিশ্চিত করেছেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৬:৪১

চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৮:২৬





Follow Us