• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:৪৯:১৪ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

কাপ্তাইয়ে ৫ হাজার মিটার কারেন্ট জাল এবং ২০টি রিং জাল জব্দ

১৭ মে ২০২৪ সকাল ০৯:৪৮:৪৬

কাপ্তাইয়ে ৫ হাজার মিটার কারেন্ট জাল এবং ২০টি রিং জাল জব্দ

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাইয়ে মৎস্য বিভাগের অভিযানে ৫ হাজার মিটার কারেন্ট জাল এবং ২০টি রিং জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে।

Ad

১৬ মে বৃহস্পতিবার সকাল ১০টা ৪৫ মিনিট থেকে দুপুর ২টা পর্যন্ত কাপ্তাই সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুর রহমানের নেতৃত্বে উপজেলার কর্ণফুলি নদীর ওয়াগ্গাছড়া প্যানারোমা জুম রেস্তোরাঁ থেকে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র এলাকার চৌধুরীছড়া পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।

Ad
Ad

অবৈধভাবে নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকার করার সময় কাপ্তাই কর্ণফুলী নদীতে এই অভিযান পরিচালনা করা হয় বলে জানান সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান। তিনি আরও বলেন, অভিযানে নিষিদ্ধ ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়, যার  আনুমানিক মূল্য ১ লক্ষ ৫০ হাজার টাকা এবং ও ২০টি রিং জাল জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ২ লক্ষ টাকা।

অভিযান শেষে জব্দকৃত জালগুলি কাপ্তাই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এলাকার চৌধুরীছড়া কর্ণফুলী ফরেস্ট রেঞ্জ অফিসের সামনে নদীর তীরে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান, কাপ্তাই মৎস্য উন্নয়ন কর্পোরেশনের উপ-কেন্দ্র প্রধান মো. জসিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





শিক্ষার্থীরা সাতরাস্তা থেকে সরলেও যানজট কমেনি
শিক্ষার্থীরা সাতরাস্তা থেকে সরলেও যানজট কমেনি
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:২৭:১২



ভৈরব রেলওয়ে স্টেশনে যুবককে হত্যা, গ্রেফতার ৬
ভৈরব রেলওয়ে স্টেশনে যুবককে হত্যা, গ্রেফতার ৬
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৪২:০০


এবার খিচুড়ি বিক্রি করছেন মালাইকা
এবার খিচুড়ি বিক্রি করছেন মালাইকা
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০৪:৫৬


Follow Us