• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:১৬:০৫ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

ঝিনাইদহে ত্রুটিপূর্ণ ফলাফল স্থগিতের দাবিতে বিক্ষোভ

১২ মে ২০২৪ সকাল ১০:০১:০৫

ঝিনাইদহে ত্রুটিপূর্ণ ফলাফল স্থগিতের দাবিতে বিক্ষোভ

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদরে প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীর তালা মার্কা প্রতীকের ত্রুটিপূর্ণ ফলাফল ও গেজেট স্থগিত রেখে পুনরায় ফলাফল প্রকাশের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

Ad

১১ মে শনিবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবের মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল্লাহ ইবনে আব্বাস।

Ad
Ad

এতে উপস্থিত ছিলেন, সাবেক কমিশনার জাহিদুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিলন হোসেন, ইউপি সদস্য বদরুল হাসান, আওয়ামী লীগ নেতা শেখ সেলিমসহ ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল্লাহ ইবনে আব্বাসের কর্মী সমর্থকরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস অভিযোগ করে বলেন, গত ৮ মে প্রথম ধাপে সদর ও কালীগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। কিন্তু এই পদে জেলা ও সহকারী রিটানিং কর্মকর্তা বে-সরকারীভাবে যে ফলাফল প্রকাশ করেছে তা ত্রুটিপূর্ণ ও গরমিল ছিল।

উপজেলা পরিষদ নির্বাচনে সর্বমোট ভোট পোল হয়েছে ১ লাখ ৫ হাজার ৫শ’ ৫৮ ভোট। কিন্তু প্রার্থীদের বৈধ ও অবৈধ ভোট যোগ করে দেখা যায় পোলকৃত ভোট থেকে ৩ হাজার ৩শ’ ৯৮ ভোট বেশি হয়ে তা দাড়িয়েছে ১ লাখ ৮ হাজার ৯শ’ ৬ ভোটে। এতে জেলা ও সহকারী রিটানিং কর্মকর্তা অনিয়ম দুর্নীতি ও পক্ষপাতিত্ব করে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী এনামুল হককে বিজয়ী ঘোষণা করে।

এমনকি নির্বাচন কর্মকর্তারা ৩টি রেজাল্ট শিট তৈরি করে তাতেও ফলাফলের অসংগতি রয়েছে। এমন অনিয়মে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে পরাজিত প্রার্থী আব্দুল্লাহ ইবনে আব্বাস। সংবাদ সম্মেলন শেষে প্রার্থীর সমর্থকরা প্রেসক্লাবের সামনে অবৈধ ফলাফল বাতিল ও গেজেট স্থগিতের দাবিতে বিক্ষোভ মিছিল করে।

এ বিষয়ে ঝিনাইদহ সদর উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা কামরুজ্জামান বলেন, রেজাল্ট শিটে ভুল হতেই পারে, সেটা আমরা পরে সংশোধন করেছি। তবে ফলাফল ঘোষণা সঠিক আছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০


Follow Us