• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ বিকাল ০৫:৪৫:২০ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

চরফ্যাশনে ধানক্ষেত থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

৮ মে ২০২৪ সন্ধ্যা ০৬:৪৭:৪৪

চরফ্যাশনে ধানক্ষেত থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: দ্বীপ জেলা ভোলার চরফ্যাশন উপজেলার মেঘনা নদীর পাড় সংলগ্ন ধানক্ষেত থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

Ad

৭ মে মঙ্গলবার দিনগত রাত ১২টার দিকে উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ চরকুকরি ইউনিয়ন চরপাতিলার শরিফ পাড়া গ্রাম সংলগ্ন মেঘনা নদীর পাড়ের ধান ক্ষেত থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়।

Ad
Ad

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার চরকুকরি ইউনিয়নের চরপাতিলার শরিফ পাড়া গ্রামের মেঘনা নদীর পাড় ধান ক্ষেতে একটি মরদেহ দেখে স্থানীয়রা চরকুকরি-মুকরি ফাঁড়ি থানার নৌ-পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আনুমানিক (৩৫) বছর বয়সের অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

চরকুকরি-মুকরি নৌ পুলিশ ফাঁড়ির এসআই মো.নজরুল ইসলাম খন্দকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলে মৃত্যুর প্রকৃত করাণ জানা যাবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮





ঢাকায় ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: ডিএমপি কমিশনার
ঢাকায় ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: ডিএমপি কমিশনার
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:২৯:৩৯



১২ ফেব্রুয়ারি দেশ গঠনের নির্বাচন : তারেক রহমান
১২ ফেব্রুয়ারি দেশ গঠনের নির্বাচন : তারেক রহমান
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:০৩:১৯


Follow Us