• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ বিকাল ০৪:৪০:৪৫ (20-Mar-2026)
  • - ৩৩° সে:

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের সাবস্টেশনে অগ্নিকাণ্ড

৫ মে ২০২৪ দুপুর ০২:২০:৪৯

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের সাবস্টেশনে অগ্নিকাণ্ড

রাজস্থলী (কাপ্তাই) প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্রের সাবস্টেশনের সুইচ ইয়ার্ডে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ অগ্নিকাণ্ডে বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি।

৫ মে রবিবার সকাল ৮টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এটিএম আব্দুজ্জাহের।

Ad
Ad

তিনি বলেন, রবিবার সকালে বজ্রপাতসহ ঝড় ও বৃষ্টি হওয়ায় বিদ্যুৎ বন্ধ হয়ে যায়। সকাল ৭.৪৫ এর দিকে কাপ্তাই বিদ্যুৎ সাপ্লাই কেন্দ্র হতে বিদ্যুৎ চালু করার জন্য সাবস্টেশনের সুইচ ইয়ার্ড চালু করতে গেলে হঠাৎ একটি ট্রান্সফরমারে আগুন লেগে যায়। সাথে সাথে কাপ্তাই ফায়ার সার্ভিসকে খবর দিলে তাঁরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ট্রান্সফরমারে বড় ধরনের ক্ষতি হয় নাই। তবে কি পরিমাণ ক্ষতি হয়েছে সেটা তদন্ত করে নিরূপণ করা হবে।

Ad

কাপ্তাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন, সকাল ৭.৫০ এর দিকে আমরা আগুন লাগার সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে সকাল ৮.৫০ এর দিকে আগুন নিয়ন্ত্রণে আনি। শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের হতে পারে বলে আমাদের ধারণা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আইআরজিসির মুখপাত্র আলী নাইনি নিহত
আইআরজিসির মুখপাত্র আলী নাইনি নিহত
২০ মার্চ ২০২৬ বিকাল ০৪:২৭:৩৯






মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানাল ইসরায়েল
মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানাল ইসরায়েল
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:৫৭:০৮


ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা করলো ফিফা
ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা করলো ফিফা
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:১৯:১৫


Follow Us