• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ রাত ০৮:৫১:৪৫ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

রাঙ্গুনিয়া উপজেলা নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

৩ মে ২০২৪ সকাল ১০:০৭:৪৯

রাঙ্গুনিয়া উপজেলা নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী থাকায় শুধুমাত্র ভাইস চেয়ারম্যান পদে ভোট অনুষ্ঠিত হচ্ছে। এই পদে শুরু থেকে চারপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও দুইজন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নেয়। এতে শুধুমাত্র এই পদে দুজন প্রার্থী ভোটযুদ্ধে লড়ছেন। ২ মে বৃহস্পতিবার প্রতিদ্বন্দ্বী এই দুই প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়।

Ad

এতে উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখর বিশ্বাস ‘উড়োজাহাজ’ এবং অপর প্রার্থী উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক ‘তালা’ প্রতীক বরাদ্দ পেয়েছেন।

Ad
Ad

ভোটে জয়ের ব্যাপারে শতভাগ প্রত্যাশী এই দুই প্রার্থী ইতোমধ্যেই তাদের সমর্থনে বিভিন্ন সভা-সমাবেশ শুরু করে দিয়েছেন। তবে শেখর বিশ্বাসকে উপজেলা ছাত্রলীগ, যুব মহিলালীগ সমর্থন দিয়েছেন।

এর আগে চেয়ারম্যান পদে চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশতি ও নারী ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক হোসনে আরা বেগম একক মনোনয়নপত্র দাখিল করায় বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রমজানে হাইকোর্টের সময়সূচি নির্ধারণ
রমজানে হাইকোর্টের সময়সূচি নির্ধারণ
৯ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:০৫:৩৪

বকশীগঞ্জে বিএনপির আয়োজনে গণমিছিল
বকশীগঞ্জে বিএনপির আয়োজনে গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:০৫





Follow Us