• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ বিকাল ০৫:০২:৫৮ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

বাকি না দেওয়ায় মুদি দোকানদারকে কুপিয়ে হত্যা

৩০ এপ্রিল ২০২৪ দুপুর ১২:১৫:২৯

বাকি না দেওয়ায় মুদি দোকানদারকে কুপিয়ে হত্যা

মুন্সিগঞ্জ প্রতিনিধি: মুন্সিগঞ্জ সদরের কাগজীপাড়া এলাকায় দোকানে বাকি না দেওয়ায় মোশারফ হোসেন (৫৫) নামের এক মুদি দোকানদারকে ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি কুপিয়ে হত্যা করা হয়েছে। ৭নং ওয়ার্ড কাউন্সিলরের ছোট ভাই মো. রুবেলের (৩৫) বিরুদ্ধে তাকে হত্যার অভিযোগ উঠে।

Ad

২৯ এপ্রিল সোমবার দিবাগত রাত দেড়টার দিকে মুন্সীগঞ্জ মিরকাদিম পৌরসভার কাগজীপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় অভিযুক্ত রুবেলকে আটক করেছে থানা পুলিশ।

Ad
Ad

নিহতের বোন রুবি আক্তার জানান, বাড়ির পাশে দোকান থাকায় সে দোকানেই ঘুমাতেন। রাত দেড়টার দিকে মিরকাদিম পৌরসভা এলাকার কাউন্সিলর মো. সোহেলের ছোট ভাই রুবেল তাকে ডাক দিয়ে চিপস বাকি চান। তিনি বাকি দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে তর্কবিতর্ক হয়।

পরে একপর্যায়ে দোকান থেকে বের করে মোশারফের শরীরের বিভিন্ন অংশে ধাড়ালো ছুরি দিয়ে আঘাত করে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাতিমারা পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক অমল দাশ জানান, চিপস বাকি দেয়াকে কেন্দ্র করে মোশারফকে কুপিয়ে হত্যা করে কাউন্সিলরে ভাই রুবেল। এই ঘটনায় হত্যার সাথে জড়িত রুবেলকে সাথে সাথেই অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ঢাকায় ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: ডিএমপি কমিশনার
ঢাকায় ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: ডিএমপি কমিশনার
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:২৯:৩৯



১২ ফেব্রুয়ারি দেশ গঠনের নির্বাচন : তারেক রহমান
১২ ফেব্রুয়ারি দেশ গঠনের নির্বাচন : তারেক রহমান
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:০৩:১৯


ভোটের দিন খোলা থাকবে যেসব প্রতিষ্ঠান
ভোটের দিন খোলা থাকবে যেসব প্রতিষ্ঠান
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১১





Follow Us