• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:৪৭:১৭ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

বাগেরহাটে অগ্নিকাণ্ডে ৬ দোকান ছাই

২৪ এপ্রিল ২০২৪ সকাল ০৮:০৮:২২

বাগেরহাটে অগ্নিকাণ্ডে ৬ দোকান ছাই

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট সদর উপজেলার সিএন্ডবি বাজারে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

Ad

২৩ এপ্রিল মঙ্গলবার ভোর রাতের দিকে সিএন্ডবি বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Ad
Ad

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বাগেরহাট ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ভাষ্যমতে, প্রায় অর্ধ-কোটি টাকার মালামাল পুড়ে গেছে।

বাজার পাহারাদার কমিটির কমান্ডার আলামিন জানান, আব্দুর রহমানের জুতার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। দোকানে টিনের ছাউনি থাকায় আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং আশেপাশের দোকানগুলো পুড়ে গেছে।

স্থানীয় খান জাহিদ বলেন, বাজারে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে দীর্ঘ চেষ্টার ফলে আগুন নিভাতে সক্ষম হয়। দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

ক্ষতিগ্রস্ত দোকান মালিক মুসা সরদার বলেন, আগুন লেগে আমাদের ৬-৭ টি দোকান একেবারে পুড়ে শেষ হয়ে গেছে। আমাদের যে ক্ষতি হয়েছে, এ ক্ষতি পুষিয়ে ওঠার মত নয়।

বাগেরহাটের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. সাইদুল আলম চৌধুরী বলেন, ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে বাগেরহাট ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। জুতার দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




শিক্ষার্থীরা সাতরাস্তা থেকে সরলেও যানজট কমেনি
শিক্ষার্থীরা সাতরাস্তা থেকে সরলেও যানজট কমেনি
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:২৭:১২



ভৈরব রেলওয়ে স্টেশনে যুবককে হত্যা, গ্রেফতার ৬
ভৈরব রেলওয়ে স্টেশনে যুবককে হত্যা, গ্রেফতার ৬
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৪২:০০


এবার খিচুড়ি বিক্রি করছেন মালাইকা
এবার খিচুড়ি বিক্রি করছেন মালাইকা
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০৪:৫৬

মুন্সিগঞ্জে মাদক কারবারি গ্রেফতার
মুন্সিগঞ্জে মাদক কারবারি গ্রেফতার
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০১:৪৩


Follow Us