• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:১৪:০৫ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

কুমারখালীতে হিট স্ট্রোকে সাতদিনে ৩ জনের মৃত্যু

২২ এপ্রিল ২০২৪ বিকাল ০৪:১৩:৪২

কুমারখালীতে হিট স্ট্রোকে সাতদিনে ৩ জনের মৃত্যু

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীতে গত সাতদিনে তিন জন বিশিষ্ট ব্যক্তির মৃত্যু হয়েছে।

Ad

জানা যায়, গত ১৪ এপ্রিল বেলা ১২টায় কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চাপাইগাছি গ্রামের মৃত সিরাজ প্রামাণিক ছেলে ও রাজশাহী সরকারি গরু খামারের জেনারেল ম্যানেজার ও ভেটেরিনারি সার্জন মো. আব্দুল হামিদ (৫২) হিট স্ট্রোকে মারা গেছেন।

Ad
Ad

এরপর ১৯ এপ্রিল বৃহস্পতিবার রাত ৮টায় একই উপজেলার সদকী ইউনিয়নের মরহুম এস এম কামাল মাস্টারের কনিষ্ঠ পুত্র ও কুমারখালী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এস এম মেহেদী হাসান জিক (৩৪) হিট স্ট্রোকে মৃত্যু বরণ করেন।

সর্বশেষ ২১ এপ্রিল রোববার রাত সাড়ে দশটার সময় কুমারখালী সরকারি কলেজের গণিত বিভাগের চেয়ারম্যান মো. রজব আলী (৫৫) হিট স্ট্রোকে মৃত্যু বরণ করেছেন।

এদিকে অত্যাধিক তাপদাহের কারণে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীর সংখ্যা এতো পরিমাণ বৃদ্ধি পেয়েছে যে তিল ধারণের ঠাঁই নেই, হিমশিম খেতে হচ্ছে চিকিৎসা সেবা প্রদান করতে এমনটাই জানিয়েছেন কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার ডা. এস এম এ সাঈদ সাকিব। তিনি বলেন, গরমের তীব্রতা বৃদ্ধির সাথে সাথে হিট স্ট্রোকের ঝুঁকি বাড়তে পারে, তাই সবাইকে সতর্ক থাকতে হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮


Follow Us