• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:১২:২২ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

প্রান্তিক স্বাস্থ্যসেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

১৭ এপ্রিল ২০২৪ সন্ধ্যা ০৭:৪২:২৩

প্রান্তিক স্বাস্থ্যসেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

কুমিল্লা প্রতিনিধি: স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্ত লাল সেন বলেছেন, শহরের হাসপাতালগুলোতে চাপ কমাতে প্রান্তিক পর্যায়ের স্বাস্থ্য কেন্দ্রগুলোতে জরুরি সেবা উন্নয়নে কাজ করছে সরকার।

Ad

১৭ এপ্রিল বুধবার দুপুরে কুমিল্লার চান্দিনা সোনাপুর কমিউনিটি ক্লিনিকের নতুন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

Ad
Ad

এ সময় মন্ত্রী আরও জানান, প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে বিভিন্ন এলাকাগুলো পরিদর্শন করা হচ্ছে। আমরা চাই এসব এলাকার স্বাস্থ্য কেন্দ্রগুলো আরও উন্নত হোক।

উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কুমিল্লার চান্দিনা আসনের সংসদ সদস্য ডা. প্রাণ গোপাল দত্ত, স্বাস্থ্য অধিদফতরের মহা-পরিচালক এবিএম খুরশিদ আলমসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

স্বাস্থ্যমন্ত্রী কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) কুমিল্লা অঞ্চলের ছয়টি জেলার সকল সিভিল সার্জন, স্বাস্থ্য কেন্দ্রের প্রধান ও চিকিৎসক নেতৃবৃন্দের সাথে আলোচনা সভায় অংশ নেবেন এবং আগামীকাল সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করবেন তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


এক্সআইসি এক্স ইনডেক্সের আধুনিক রূপান্তর
এক্সআইসি এক্স ইনডেক্সের আধুনিক রূপান্তর
৩ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০২:৩০


৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান
৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান
৩ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:১২:২১

ডাকযোগে কারাবন্দিদের ভোটদান শুরু
ডাকযোগে কারাবন্দিদের ভোটদান শুরু
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫০:৩৮


রংপুরে অবৈধ বালু উত্তোলন, গ্ৰেফতার ৮
রংপুরে অবৈধ বালু উত্তোলন, গ্ৰেফতার ৮
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৫৮:৫২





Follow Us