• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ সকাল ১০:৫২:০৭ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

দীর্ঘ ছুটি শেষে কর্মস্থলে ফিরছেন মানুষ, চাপ নেই দৌলতদিয়া ফেরিঘাটে

১৫ এপ্রিল ২০২৪ বিকাল ০৪:৫৮:৫৩

দীর্ঘ ছুটি শেষে কর্মস্থলে ফিরছেন মানুষ, চাপ নেই দৌলতদিয়া ফেরিঘাটে

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া ফেরীঘাট দিয়ে ঈদ ও পহেলা বৈশাখের ৬দিন ছুটি শেষ করে কর্মস্থলে ফিরতে শুরু করছে দক্ষিণ বঙ্গের ২১ জেলার মানুষ।

Ad

১৫ এপ্রিল সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত দৌলতদিয়ার লঞ্চ ও ফেরিঘাটে তেমন কোনো যাত্রী ও যানবাহন পারাপারের চাপ লক্ষ্য করা যায়নি। তবে বেলা বাড়ার সাথে সাথে অর্থাৎ দুপুরের খানিকটা পর হতে কিছুটা চাপ বাড়তে থাকে যাত্রী ও যানবাহন পারাপারে।

Ad
Ad

যাত্রী ও চালকরা বলছেন, ঈদ ও পহেলা বৈশাখের ছুটি শেষ করে ছোটখাটো দুই একটা ঝামেলা ছাড়া, নিরাপদে ও স্বস্তিতে কর্মস্থলে ফিরতে পারছেন তারা।

বিআইডব্লিউটিসি’র আরিচা জোনের ডিজিএম খালেদ নেওয়াজ বলেন, কর্মস্থলে ফেরা মানুষ ও যানবাহন পারাপারে যেকোনো ধরনের চাপ সামলাতে দুই পাড়ে ৮ ফেরীঘাট ও ট্রাফিকে ছোট-বড় মোট ১৬টি ফেরি প্রস্তুত রাখা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪৬:৫৬

লালমনিরহাটে ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ
লালমনিরহাটে ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪০:২২



রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৩ বিলিয়ন ডলার
রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৩ বিলিয়ন ডলার
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৪৯:২৬





আজ পবিত্র শবেবরাত
আজ পবিত্র শবেবরাত
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৮:১৫


Follow Us