• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:১০:৫০ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

নওগাঁয় ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

১৩ এপ্রিল ২০২৪ সন্ধ্যা ০৭:০৭:৫০

নওগাঁয় ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় অভিযান চালিয়ে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৫। ১৩ এপ্রিল শনিবার ভোরে উপজেলার ঘোষনগর এলাকা থেকে তাদের আটক করা হয়।

Ad

আটকরা হলো, ঘোষনগর এলাকার মৃত আজগর আলীর ছেলে মোহাম্মদ আলী (৭০) এবং মৃত মোজাফফর মিয়ার মেয়ে মনোয়ারা বেগম (৫০)।

Ad
Ad

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে র‌্যাব-৫ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক মোহাম্মদ আলী ও মনোয়ারা বেগম চিহ্নিত মাদক কারবারি। তারা উভয়ে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে ঘোষনগর নিজ নিজ বসত বাড়িতে মজুদ করে রাখতো। এরপর সুযোগ বুঝে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো।

আর মজুদ করা অবৈধ মাদক বিক্রিতে সহযোগিতা করতো মোহাম্মদ আলীর দুই ছেলে পলাতক বকুল ও সাঈদ। এভাবে তারা দীর্ঘদিন থেকে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে ঘোষনগর এলাকায় অভিযান চালায় র‌্যাব। এ সময় ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মোহাম্মদ আলী ও মনোয়ারা বেগমকে আটক করা হয়। অভিযানকালে মোহাম্মদ আলীর দুই ছেলে বকুল হোসেন ও আবু সাঈদ কৌশলে পালিয়ে যায়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮


Follow Us