• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:১২:৩২ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

খুলনা রূপসা সেতুর পিলারে ধাক্কা লেগে জাহাজ ডুবি, নিখোঁজ ২

৭ এপ্রিল ২০২৪ বিকাল ০৫:৫৯:৪৩

খুলনা রূপসা সেতুর পিলারে ধাক্কা লেগে জাহাজ ডুবি, নিখোঁজ ২

খুলনা ব্যুরো: খুলনার রূপসা রেল সেতুর পিলারে ধাক্কা লেগে ড্যাপ সার বোঝাই একটি কার্গো জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় জাহাজের ২ জন নিখোঁজ হয়েছেন। ৭ এপ্রিল রোববার দুপুরে রূপসা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

Ad

রুপসা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. নুরুল ইসলাম শেখ এ তথ্য নিশ্চিত করেছেন।

Ad
Ad

নিখোঁজ দুইজন হলেন, বাবুর্চি কালাম ও গ্রিজার শাখায়েত।

খবর পেয়ে নৌ পুলিশ, রূপসা থানা পুলিশ ও কোস্টগার্ডের পৃথক তিনটি টিম নৌযান নিয়ে রূপসা নদীতে তল্লাশি অভিযান শুরু করেছে। নদীতে জোয়ার থাকায় ডুবে যাওয়া কার্গো জাহাজটির অবস্থান শনাক্ত করা যায়নি। এছাড়া তল্লাশি চালিয়ে নিখোঁজ ২ জনের সন্ধানও মেলেনি।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২ টার দিকে হঠাৎ করে একটি জাহাজ রূপসা রেল সেতুর পিলারের সাথে ধাক্কা লাগে।  এ সময় জাহাজটি আস্তে আস্তে ডুবে যায়। তখন কিছু মানুষ সাতরে নদীর পাড়ে ওঠে।

জাহাজের ইঞ্জিনের দায়িত্বে থাকা মো. রাজিব বলেন, ইঞ্জিন কি হঠাৎ করে বিকল হয়ে যায়। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে জাহাজটি পিলারের সাথে ধাক্কা লাগে। আমাদের দুইজন নিখোঁজ রয়েছেন।

টিএলএন-১ কার্গো জাহাজের মাস্টার মো. শহীদুল্লাহ বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে কার্গো জাহাজটি রেল সেতুর পিলারে ধাক্কা লাগে। এতে দ্রুত কার্গো জাহাজটি ডুবে যায়। কার্গো জাহাজে থাকা ১৩ জনের মধ্যে ১১ জন সাতরে তীরে উঠতে সক্ষম হয়। কার্গোর বাবুর্চি কালাম ও গ্রিজার শাকায়েত নিখোঁজ হয়।

তিনি জানান, কার্গো জাহাজে মংলা বন্দরের হারবাড়িয়া এলাকা থেকে ১ হাজার ১৪০ টন টিএসপি সার বোঝাই করে তারা নওয়াপাড়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে রেল সেতুর পিলারে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮


Follow Us