• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ বিকাল ০৩:৪৫:৩৬ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

প্রয়াত নেতা নাসিমের জন্মদিনে কোরআন বিতরণ করলেন এমপি জয়

৩ এপ্রিল ২০২৪ সকাল ১০:৪৬:৩১

প্রয়াত নেতা নাসিমের জন্মদিনে কোরআন বিতরণ করলেন এমপি জয়

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সাবেক স্বাস্থ্যমন্ত্রী প্রয়াত নেতা আলহাজ্ব মোহাম্মদ নাসিমের ৭৬তম জন্মদিন উপলক্ষে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বিভিন্ন কওমী ও হাফেজিয়া মাদ্রাসায় পবিত্র কোরান শরিফ বিতরণ করেছেন তার পুত্র তানভীর শাকিল জয়।

Ad

২ এপ্রিল মঙ্গলবার দুপুরে উপজেলার শহিদ এম. মনসুর আলী মিলনায়তনে মোহাম্মদ নাসিমের ৭৬তম জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে মোহাম্মদ নাসিম ফাউন্ডেশন। এতে সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দিন।

Ad
Ad

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জয় বলেন, কাজিপুরবাসীর নয়নের মণি ছিলেন আমার পিতা মরহুম মোহাম্মদ নাসিম। এবার পবিত্র রমজান মাসে মোহাম্মদ নাসিমের জন্মদিনে উপজেলার কোরানের পাখিদের মাঝে কোরান শরিফ বিতরণ করলাম।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম, কাজিপুর পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, যুবলীগ সভাপতি বিপ্লব সরকার, স্বেচ্ছাসেবক লীগ সম্পাদক আমিনুল ইসলাম, ছাত্রলীগ সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদার, নাটুয়ারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহিম বক্তব্য রাখেন।

কোরআন বিতরণ শেষে প্রয়াত নেতা মোহাম্মদ নাসিম স্মরণে এক বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ভৈরব রেলওয়ে স্টেশনে যুবককে হত্যা, গ্রেফতার ৬
ভৈরব রেলওয়ে স্টেশনে যুবককে হত্যা, গ্রেফতার ৬
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৪২:০০


এবার খিচুড়ি বিক্রি করছেন মালাইকা
এবার খিচুড়ি বিক্রি করছেন মালাইকা
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০৪:৫৬

মুন্সিগঞ্জে মাদক কারবারি গ্রেফতার
মুন্সিগঞ্জে মাদক কারবারি গ্রেফতার
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০১:৪৩


র‍্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
র‍্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
৩ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:২০:৫৪






Follow Us