• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:৪৯:১৪ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

নোয়াখালীতে শর্ট সার্কিটের আগুনে ৭ দোকান ছাই

৩১ মার্চ ২০২৪ দুপুর ১২:৪২:২৯

নোয়াখালীতে শর্ট সার্কিটের আগুনে ৭ দোকান ছাই

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের মান্নান নগর বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগেুনে ৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। পরে মাইজদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহযোগিতায় প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

Ad

৩০ মার্চ শনিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে উপজেলার মান্নাননগর দক্ষিণ বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

Ad
Ad

স্থানীয় বাসিন্দা বাচ্চু নাড়া জানান, রাত সোয়া ১২টার দিকে মান্নান নগরের দক্ষিণ বাজারের হোরনের চা দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুনে বাজারের নুর আলম সওদাগরের মুদি দোকান, আজাদ হোসেনের মুদি দোকান, মো. খলিলের মুদি দোকান, হোরনের চা দোকান, আজাদ হোসেনের চা দোকান, শাহজাহানের কাপড় দোকানসহ ৭টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফরিদ আহমেদ বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই আগুনে ৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে আনুমানিক ৮-৯ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





শিক্ষার্থীরা সাতরাস্তা থেকে সরলেও যানজট কমেনি
শিক্ষার্থীরা সাতরাস্তা থেকে সরলেও যানজট কমেনি
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:২৭:১২



ভৈরব রেলওয়ে স্টেশনে যুবককে হত্যা, গ্রেফতার ৬
ভৈরব রেলওয়ে স্টেশনে যুবককে হত্যা, গ্রেফতার ৬
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৪২:০০


এবার খিচুড়ি বিক্রি করছেন মালাইকা
এবার খিচুড়ি বিক্রি করছেন মালাইকা
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০৪:৫৬


Follow Us