• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:১৬:২২ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

তজুমদ্দিনে সূর্যমুখী ফুলের বাম্পার ফলন, ভালো দামের আশায় কৃষক

২৯ মার্চ ২০২৪ বিকাল ০৪:৩৭:১০

তজুমদ্দিনে সূর্যমুখী ফুলের বাম্পার ফলন, ভালো দামের আশায় কৃষক

ভোলা প্রতিনিধি: ভোলার তজুমদ্দিনে সূর্যমুখী চাষের দিকে ঝুঁকছেন  কৃষকেরা। কৃষি কর্মকর্তাদের পরামর্শে উপজেলায় এ বছর ব্যাপক হারে চাষাবাদ হয়েছে সূর্যমুখী। তবে আবহাওয়া ভালো থাকলে সূর্যমুখী থেকে ভালো রকমের লাভবান হওয়ার আশা করছেন কৃষকেরা।

Ad

দিনে দিনে মাঠ জুড়ে সূর্যমুখির হাসির আলোকছটা কৃষকদেরও নতুন সম্ভাবনার হাতছানি দিচ্ছে। এই উপজেলায় গতবছর প্রায় ৩০ হেক্টর জমিতে সূর্যমুখী আবাদ হলেও এ বছর ৩ গুণ বেড়ে আবাদ হয়েছে ৮০ হেক্টর। তেলজাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় ৫০ শতাংশ আয়তনের ৩৫টি সূর্যমুখী প্রদর্শনী স্থাপন করা হয়েছে।

Ad
Ad

এ বছর সরকারের  প্রণোদনা কর্মসূচির আওতায় প্রায় ৫৫০ জন কৃষককে বিঘা প্রতি ১ কেজি হাইব্রিড সূর্যমুখী বীজ ও ২০ কেজি রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করেছে কৃষি বিভাগ। উপজেলার সবকটি ইউনিয়নে সূর্যমুখী আবাদ হলেও সব চেয়ে বেশি আবাদ হয়েছে চাঁদপুর ইউনিয়নে। উৎপাদন খরচ কম এবং বেশি লাভ হওয়ায় সূর্যমুখী চাষে ঝুঁকছেন কৃষকরা।

স্থানীয় এক কৃষক বলছিলেন, সূর্যমুখী ফুলের ভালো ফলন হওয়ায় মাঠগুলো খুবই সুন্দর দেখায়, আর তাই মানুষ এখানে ঘুরতে আসেন। কেউ আবার ঘুরতে এসে নিজ এলাকায় সূর্যমুখী ফুলের চাষ করার আগ্রহের কথা জানান।

এ বছর তজুমদ্দিন উপজেলায় সূর্যমুখী ব্যাপক চাষাবাদ হয়েছে। আশা করি আবহাওয়া অনুকুলে থাকলে বিঘাপ্রতি প্রায় ৭ মণ ফলন হবে এবং কৃষকরা খুব ভালো লাভবান হবে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০


Follow Us