• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ বিকাল ০৪:৪০:২২ (20-Mar-2026)
  • - ৩৩° সে:

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের তারসহ ৩ চোর আটক

২৭ মার্চ ২০২৪ বিকাল ০৩:৫৭:৪৪

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের তারসহ ৩ চোর আটক

বাগেরহাট প্রতিনিধি: রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে তামার তারসহ তিন চোরকে আটক করেছে পুলিশ। আটকদের বিরুদ্ধে রামপাল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

২৫ মার্চ সোমবার রাত সাড়ে ৩টায় তাপবিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে এইচপি এনসিসি-৩ ভবনের জেটি এলাকায় এ ঘটনা ঘটে।

Ad
Ad

রামপাল থানা পুলিশ জানিয়েছে, তাপবিদ্যুৎ কেন্দ্রের এলিট গার্ড ফোর্সের দুই সদস্যসহ তিন চোর কেন্দ্রের অভ্যন্তরের ২৪ কেজি তার কেটে চুরি করে। খবর পেয়ে রামপাল থানার এসআই জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে একদল পুলিশ সদস্য অভিযান পরিচালনা করেন। এতে চুরির কাজে অভিযুক্ত ৩ জনকে আটক করে পুলিশের আভিযানিক দল।

Ad

আটকরা হলো- দাকোপ উপজেলার মো. মান্নান হাওলাদারের ছেলে মো. রাসেল (২৮), রামপাল উপজেলার ওড়াবুনিয়া গ্রহণ ওলি সরদারের ছেলে হাবিবুর রহমান (৩৫) ও একই গ্রামের পরমানন্দ বিশ্বাসের ছেলে লিটন বিশ্বাস (৩৪)।

আটকদের মঙ্গলবার বেলা ১১টায় বাগেরহাটের আদালতে প্রেরণ করা হয়েছে। বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন রামপাল থানার ওসি সোমেন দাশ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আইআরজিসির মুখপাত্র আলী নাইনি নিহত
আইআরজিসির মুখপাত্র আলী নাইনি নিহত
২০ মার্চ ২০২৬ বিকাল ০৪:২৭:৩৯






মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানাল ইসরায়েল
মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানাল ইসরায়েল
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:৫৭:০৮


ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা করলো ফিফা
ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা করলো ফিফা
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:১৯:১৫


Follow Us