• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:৫৪:৫৪ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

শ্যামনগরে নকল সীমানা পিলার-নগদ টাকাসহ ৫ প্রতারক আটক

২৩ মার্চ ২০২৪ সকাল ১১:৫৮:৫৯

শ্যামনগরে নকল সীমানা পিলার-নগদ টাকাসহ ৫ প্রতারক আটক

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে নকল সীমানা পিলারসহ প্রতারক চক্রের ৫ সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় ১টি প্রাইভেটকার, বিভিন্ন কোম্পানির ৭টি মোবাইল ও নগদ ৩ লাখ ২৮ হাজার টাকা জব্দ করা হয়।

Ad

২১ মার্চ শুক্রবার উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের কুলতলি এলাকা থেকে তাদের আটক করা হয়।

Ad
Ad

আটকরা হলো, বরগুনা জেলার বেতাগী থানার দেশান্তরকাঠি গ্রামের সেলিম হাওলাদারের ছেলে আল-আমিন (৩৬), মাদারীপুর জেলার শ্রীনাথদী গ্রামের আব্দুল লতিফ মাতুব্বরের ছেলে মনিরুজ্জামান মনির (৪৭), সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার লালপুর ভাটিপাড়া গ্রামের আব্দুল হাকিম সরকারের ছেলে মুজিবুর রহমান সরকার (৫০), মাদারীপুর জেলার রাজৈর থানার লুন্দী মধ্যপাড়া গ্রামের মৃত আব্দুল কাদের মিয়ার ছেলে অহিদুর রহমান খোকন (৪১) ও একই জেলার নয়াকান্দি মাচ্চর গ্রামের মৃত বেল্লাল মাতুব্বরের ছেলে আব্দুর রহিম মাতুব্বর (২৫)।

পুলিশ জানায়, সীমানা পিলার বেচাকেনার খবরে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের কুলতলী এলাকার আব্দুল মজিদের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় ১টি প্রাইভেটকারসহ ৫ প্রতারককে আটক করা হয়। অভিযান চলাকালে আরও ২ জন পালিয়ে যায়।

পলাতকরা হলো, পটুয়াখালী জেলার মৃত আজগর আলীর ছেলে আবু বক্কর (৫৫) ও শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের কুলতলী গ্রামের মৃত মাদার গাজীর ছেলে আব্দুল মজিদ (৪৭)।

জিজ্ঞাসাবাদে তারা সীমানা পিলার প্রতারক চক্রের বলে জানায়। এসময় তাদের তল্লাশি করে একটি সীমানা পিলার সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়। যার গায়ে ইংরেজিতে ইস্টইন্ডিয়া কোম্পানি ১৮১৮ লেখা রয়েছে। যদিও সেটা নকল বলে জানিয়েছে আটকরা। এছাড়াও ৭টি বিভিন্ন কোম্পানির মোবাইল ও নগদ ৩ লাখ ২৮ হাজার টাকা জব্দ করা হয়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় আটকদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:২৪

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯

টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯


কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:৩১




বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৩:১৯



Follow Us