• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:১২:৩১ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

কালীগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় নছিমন চালকের মৃত্যু

২২ মার্চ ২০২৪ দুপুর ০১:১২:৫৮

কালীগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় নছিমন চালকের মৃত্যু

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহ জেলার কালীগঞ্জের মোবারকগঞ্জ সুগারমিলের সামনে কাভার ভ্যানের ধাক্কায় রেজাউল নামের এক নছিমন চালকের মৃত্যু হয়েছে।

Ad

২২ মৃর্চ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রেজাইল ঝিনাইদহ সদর উপজেলার ভুটেরগাদি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। ঘাতক কাভার্ড ভ্যানেটি আটক করতে পারেনি পুলিশ।

Ad
Ad

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, সকাল ৮টার সময় আমরা খবর পাই সুগারমিলের সামনে একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। সেখানে গিয়ে জানতে পাই যশোর থেকে নছিমনে মুরগি নিয়ে ঝিনাইদহে যাচ্ছিলো সদর উপজেলার ভুটিয়ারগাতি গ্রামের রেজাউল ইসলাম। পথে ঝিনাইদহ-যশোর মহাসড়কের মোচিক সুগার মিলের সামনে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

এতে রাস্তার পাশে নছিমনটি উল্টে চালক রেজাউল ইসলাম গুরুতর আহত হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মানিক গায়েন জানান, আমরা খবর পেয়ে সেখানে পুলিশ পাঠিয়েছি। ঘাতক কাভার্ড ভ্যানটিকে আটক করতে পারেনি, ভ্যানটি আটকের চেষ্টা চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮


Follow Us