• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ বিকাল ০৫:৪৪:৩৪ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

পাবনায় গণধর্ষণ মামলায় ৩ আসামি গ্রেফতার

২০ মার্চ ২০২৪ বিকাল ০৩:০৮:০৭

পাবনায় গণধর্ষণ মামলায় ৩ আসামি গ্রেফতার

পাবনা প্রতিনিধি: পাবনার সাঁথিয়ায় গণধর্ষণ মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা।

Ad

১৯ মার্চ মঙ্গলবার দিবাগত রাতে জেলার সাঁথিয়া ও আতাইকুলার ধর্মগ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলো, মামলার প্রধান আসামি সাঁথিয়া উপজেলার চাঁদপুর গ্রামের মো. নুর  ইসলামের ছেলে ধর্ষক নূহ মোল্লা (২৮), একই এলাকার মো. আব্দুর রহমানের ছেলে নাসির উদ্দিন (৩০) ও মো. নূর আলীর ছেলে সাইফুল ইসলাম (৩২)।

Ad
Ad

মামলার বিবরণে জানা যায়, ১৯ ফ্রেব্রুয়ারি সন্ধা সোয়া ৬টার দিকে ধর্ষণের শিকার ২৬ বছর বয়সী এক নারী সাঁথিয়া থানার বনগ্রাম বাজার হতে নিজ বাড়ি যাওয়ার পথে রাস্তায় ওই নারীকে একা পেয়ে কয়েকজন যুবক হাত-পা বেঁধে চরভদ্রকোলা গ্রামের ডাঙ্গার চক নামক নির্জন মাঠে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। এ ঘটনায়  ২২ ফ্রেব্রুয়ারি ওই নারী বাদি হয়ে সাঁথিয়া থানায় নারী শিশু নির্যাতন দমন আইনের ৯ এর ৩ ধারায় গনধর্ষণের মামলা দায়ের করেন।

পাবনা র‌্যাব-১২ কোম্পানি কমান্ডার মেজর মো. এহতেশামুল হক খান সংবাদ সম্মেলনে জানান, গণধর্ষণের চাঞ্চল্যকর ঘটনায় আসামি গ্রেফতারের অভিযানে নামে সিপিসি-২, পাবনার একটি চৌকষ আভিযানিক দল।

র‌্যাবের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে তৎপরতা চালিয়ে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় ধর্ষক ৩ আসামিকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে আসামিরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮





ঢাকায় ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: ডিএমপি কমিশনার
ঢাকায় ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: ডিএমপি কমিশনার
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:২৯:৩৯



১২ ফেব্রুয়ারি দেশ গঠনের নির্বাচন : তারেক রহমান
১২ ফেব্রুয়ারি দেশ গঠনের নির্বাচন : তারেক রহমান
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:০৩:১৯



Follow Us