• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:১১:০৩ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

মোড়েলগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন, ৩ দোকান ভস্মীভূত

১৮ মার্চ ২০২৪ দুপুর ০১:৩০:০৪

মোড়েলগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন, ৩ দোকান ভস্মীভূত

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোড়েলগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে ৩ দোকান পুড়ে গেছে। ১৭ মার্চ রোববার দিবাগত রাত ২টার দিকে উপজেলার শ্রেণিখালী গ্রামের মুন্সিরহাটে এ দুর্ঘটনা ঘটে।

Ad

খবর পেয়ে মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের এক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নেয়। ততক্ষণে ৩ দোকান পুড়ে যায়। তবে, বাজারটির শতাধিক দোকান রক্ষা করতে পেরেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

Ad
Ad

আগুনে মো. নাসির খানের হার্ডওয়ারের দোকান, মিন্টু খানের সাইকেল গ্যারেজ ও কাজল খানের চায়ের দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলেন, এ আগুনে তাদের কমপক্ষে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এ বিষয়ে মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা প্রবীর দেবনাথ বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে, আগুনে কোনো বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮


Follow Us