• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:১২:২৬ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

মোংলায় ৪০০ মানুষকে কোস্টগার্ডের ইফতার সামগ্রী প্রদান

১৮ মার্চ ২০২৪ সকাল ০৯:৩৩:৫৬

মোংলায় ৪০০ মানুষকে কোস্টগার্ডের ইফতার সামগ্রী প্রদান

বাগেরহাট প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে মোংলায় জোনাল কমান্ডার কোস্ট গার্ড পশ্চিম জোনের পক্ষ গরিব ও অসহায় মানুষদের ইফতার বিতরণ করা হয়েছে।

Ad

১৭ মার্চ রোববার বিকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে জোনাল কমান্ডার কোস্ট গার্ড পশ্চিম জোন কর্তৃক বিসিজি বেইস মোংলা এনেক্স সংলগ্ন এলাকায় ৪০০ জন গরিব ও দুঃস্থদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

Ad
Ad

ইফতার বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন ফাইজ উদ্দিন আহমেদ।

উল্লেখ্য, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় পবিত্র রমজান মাসে সংযম পালন, ব্যয় সংকোচন ও কৃচ্ছ্রতাসাধনের অংশ হিসেবে  প্রধানমন্ত্রী এবার গণভবনে ইফতার পার্টি আয়োজন না করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। পাশাপাশি তিনি সবাইকে গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রীর এই ব্যয় সংকোচন ও কৃচ্ছ্রতাসাধন নীতির সাথে একাত্মতা পোষণ করে বাংলাদেশ কোস্ট গার্ড তাদের ইফতার পার্টি স্থগিত করে গরিবদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ভৈরব রেলওয়ে স্টেশনে যুবককে হত্যা, গ্রেফতার ৬
ভৈরব রেলওয়ে স্টেশনে যুবককে হত্যা, গ্রেফতার ৬
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৪২:০০


এবার খিচুড়ি বিক্রি করছেন মালাইকা
এবার খিচুড়ি বিক্রি করছেন মালাইকা
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০৪:৫৬

মুন্সিগঞ্জে মাদক কারবারি গ্রেফতার
মুন্সিগঞ্জে মাদক কারবারি গ্রেফতার
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০১:৪৩


র‍্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
র‍্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
৩ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:২০:৫৪




Follow Us