• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ দুপুর ১২:৪৯:২৯ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

দৌলতদিয়ায় ফেরি থেকে নামতে গিয়ে পদ্মায় পড়লো কাভার্ডভ্যান

১৪ মার্চ ২০২৪ সন্ধ্যা ০৭:৪০:৩৫

দৌলতদিয়ায় ফেরি থেকে নামতে গিয়ে পদ্মায় পড়লো কাভার্ডভ্যান

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর দৌলতদিয়াতে ফেরি থেকে গাড়ি আনলোড হওয়ার সময় নিয়ন্ত্রণ হারীয়ে একটি কাভার্ডভ্যান পদ্মা নদীতে পড়ে যায়। এসময় গাড়ির চালক মহসিন আলি তাড়াহুড়ো করে গাড়ি থেকে নিচে নামতে গিয়ে আহত হন। তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Ad

১৪ মার্চ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে দৌলতদিয়া ৭নং ফেরীঘাটে এই দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

বিআইডব্লিউটিসি ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টায় পাটুরিয়া ফেরিঘাট থেকে ছেড়ে আসা যানবাহন বোঝাই এনায়েতপুরী ফেরিটি দৌলতদিয়ার ৭নং ফেরিঘাটে পৌঁছালে কাভার্ডভ্যানটি আনলোড হওয়ার সময় ফেরিঘাটের খাঁড়া উঁচু ঢালে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়।

গাড়িটি নদীতে পড়ার সাথে সাথে পানির স্রোতে ভাসতে ভাসতে ২০০ গজ দূরে পৌঁছালে স্থানীয় জেলে ও দৌলতদিয়া নৌ-পুলিশের চেষ্টায় গাড়িটি একটি ডুবো চরে নিয়ে আটকে রাখা হয়। গাড়ি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আজকে সোনার ভরিতে দাম বাড়ল ৫৪২৪ টাকা
আজকে সোনার ভরিতে দাম বাড়ল ৫৪২৪ টাকা
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৫৬:১৫






টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪৬:৫৬

লালমনিরহাটে ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ
লালমনিরহাটে ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪০:২২


Follow Us