• ঢাকা
  • |
  • শনিবার ২৫শে মাঘ ১৪৩২ সকাল ০৮:০৩:২৫ (07-Feb-2026)
  • - ৩৩° সে:

রাজাপুরে ৪ ইটভাটা মালিককে ৩ লাখ টাকা জরিমানা

১৩ মার্চ ২০২৪ বিকাল ০৩:০৫:২০

রাজাপুরে ৪ ইটভাটা মালিককে ৩ লাখ টাকা জরিমানা

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে বিভিন্ন ইটভাটায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় উপজেলার বড়ইয়া ইউনিয়নের মেসার্স বড়ইয়া ব্রিকসের লাইসেন্স ও পরিবেশ অধিদফতরের ছাড়পত্র নবায়ন না থাকায় ভাটা মালিককে ১ লাখ টাকা জরিমানা, সদর ইউনিয়নের আঙ্গারিয়া এলাকায় মেসার্স হাওলাদার রিয়েলস্ট্রেট ব্রিকসের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন।

Ad

অপরদিকে উপজেলার গালুয়া ইউনিয়নের সেভেন স্টার ব্রিকসের মালিককে ১ লাখ টাকা এবং উপজেলা সদরের উত্তর বাঘড়ি এলাকায় মেসার্স আকন ব্রিকসের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মোহাম্মদ সোয়াইব।

Ad
Ad

অভিযানে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মু. আতাউর রহমানসহ থানা পুলিশ সহায়তা করেন।

১৩ মার্চ বুধবার রাজাপুর উপজেলা কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানা ইয়াসমিন বলেন, রাজাপুর উপজেলায় বিভিন্ন ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এর মধ্যে বিভিন্ন ইটভাটায় লাইসেন্স ও পরিবেশ অধিদফতরের ছাড়পত্র নবায়ন না থাকায় ভাটা মালিককে জরিমানা করে ইটভাটা বন্ধ করে দেয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৯:৪১



নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১



Follow Us