• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:৪০:৪১ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

রামপালে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

৬ মার্চ ২০২৪ দুপুর ১২:৩০:২৬

রামপালে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের রামপালে ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।

Ad

৬ মার্চ বুধবার সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করেন বাগেরহাট-৩ আসনের হাবিবুন নাহার এমপি।

Ad
Ad

ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের অর্থায়নে এবং কৃষি সম্প্রসারণ অধিদফতর রামপালের আয়োজনে এ মেলার উদ্বোধন করা হয়। এর পূর্বে রামপাল কৃষি অফিসের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

উপজেলার সবুজ চত্বরের মঞ্চে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন হাবিবুন নাহার এমপি।

বিশেষ অতিথির হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, ভাইস চেয়ারম্যান নুরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ওয়ালিউল ইসলাম, ওসি সোমেন দাশ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মতিউর রহমান, অধ্যক্ষ মজনুর রহমান, প্রেসক্লাব রামপালের সভাপতি এম. এ সবুর রানা, সিনিয়র সহ-সভাপতি মোতাহার হোসেন মল্লিক, সাধারণ সম্পাদক সুজন মজুমদার প্রমুখ। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩




Follow Us