• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২২শে বৈশাখ ১৪৩৩ দুপুর ০১:০২:৫৪ (05-May-2026)
  • - ৩৩° সে:

কুসিক মেয়রপ্রার্থী সাক্কুর উঠান বৈঠকে বিস্ফোরণ

৫ মার্চ ২০২৪ সকাল ০৮:৩৬:৫৯

কুসিক মেয়রপ্রার্থী সাক্কুর উঠান বৈঠকে বিস্ফোরণ

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা সিটি করপোরেশন মেয়র পদের উপনির্বাচনে ‘টেবিল ঘড়ি’ প্রতীকের প্রার্থী মনিরুল হক সাক্কুর উঠান বৈঠকে ককটেল বিস্ফোরণ করে হামলার অভিযোগ উঠেছে।

৪ মার্চ সোমবার বিকেলে নগরের ৯ নম্বর ওয়ার্ডের নতুন চৌমুহনীতে উঠান বৈঠক চলাকালীন হামলা হয় বলে অভিযোগ করেন সাবেক দুই বারের মেয়র মনিরুল হক সাককু।

Ad
Ad

মনিরুল হক সাককু বলেন, সুষ্ঠু নির্বাচনের কোনো পরিবেশ নেই। আমার নেতাকর্মীদের ওপর হামলা হচ্ছে। আজ আমার উঠান বৈঠকে বাস প্রতীকের সমর্থকরা ককটেল ফাটিয়েছেন। ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে, যাতে তারা ভোট কেন্দ্রে আসতে না পারেন। আমার প্রতিষ্ঠানেও হামলা চালাচ্ছে। এভাবে কি নির্বাচন করা যায়? আমি ইসিকে জানিয়েছি। এ ঘটনায় আমি মামলা করবো।

Ad

কুমিল্লা সিটি করপোরেশন উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. ফরহাদ হোসেন বলেন, আমি এখনো লিখিত অভিযোগে পায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেব।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






মধ্যরাতে ঢাকায় আসলেন বাবর আজম
মধ্যরাতে ঢাকায় আসলেন বাবর আজম
৫ মে ২০২৬ সকাল ১১:৫১:৪৯






Follow Us