• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:১৫:৫৬ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

মদপানে মানিকগঞ্জে মামা-ভাগ্নের মৃত্যু

৩ মার্চ ২০২৪ রাত ০৯:২৫:৪৭

মদপানে মানিকগঞ্জে মামা-ভাগ্নের মৃত্যু

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে বিয়ের অনুষ্ঠানে দেশীয় মদ পানে অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে মামা-ভাগ্নে।

Ad

৩ মার্চ শনিবার রাতে তাদেরকে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়। নিহতরা হলেন- গাজীপুর জেলার ভাওয়াল কলেজ এলাকার সতীশ সরকারের ছেলে দীপু সরকার (২৯) এবং হরিরামপুর উপজেলার বয়ড়া ইউনিয়নের দাসকান্দি বয়ড়া গ্রামের মৃত প্রকাশ সরকারের ছেলে প্রসেনজিৎ সরকার (২১)।

Ad
Ad

পুলিশ ও স্থানীয়রা জানান, সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে মামাতো বোনের বিয়েতে আসেন দীপু সরকার। শুক্রবার মধ্যরাতে সেখানে গায়ে হলুদের অনুষ্ঠানে দেশীয় মদ পান করে কয়েকজন যুবক। শনিবার সকালের দিকে অসুস্থ হয়ে যান দীপু ও প্রসেনজিৎ। পরে শনিবার সন্ধ্যায় প্রসেনজিৎকে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে অবস্থা গুরুতর থাকায় কর্তব্যরত চিকিৎসক মানিকগঞ্জ সদর হাসপাতালে রেফার্ড করেন।

স্থানীয়রা মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে প্রসেনজিৎ মারা যান। এদিকে, দীপু সরকারকে মানিকগঞ্জ মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক দীপুকেও মৃত ঘোষণা করেন।

হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রাশেদা নাজনীন বলেন, শনিবার প্রসেনজিৎকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। আমরা সাথে সাথে চেক-আপ করে তার পালস পাচ্ছিলাম না। পরে তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে রেফার্ড করে দেই।

দেশীয় মদ পানে মৃত্যু কিনা এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ সম্পর্কে আমি কিছু বলতে পারছি না।

মানিকগঞ্জ সদর থানার ওসি হাবিল হোসেন জানান, হাটিপাড়া ইউনিয়নের জগন্নাথপুরে মদপানে দু’জন মারা গেছেন। এ ঘটনায় আইনি বিষয় প্রক্রিয়াধীন।

স্থানীয়দের বরাতে হরিরামপুর থানা ওসি (তদন্ত)  মুজিবুর রহমান বলেন, মানিকগঞ্জ সদর থানা এরিয়ার হাটিপাড়া ইউনিয়নের জগন্নাথপুরে মদপানে দুজন মারা গেছে। এরমধ্যে একজন হরিরামপুরের। আরেকজন গাজীপুরের। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮


Follow Us