• ঢাকা
  • |
  • শনিবার ৭ই চৈত্র ১৪৩২ সকাল ০৯:০৭:৪১ (21-Mar-2026)
  • - ৩৩° সে:

মোবাইল কিনে না দেওয়ায় স্কুল ছাত্রের আত্মহত্যা

৩ মার্চ ২০২৪ দুপুর ০১:২৩:২৮

মোবাইল কিনে না দেওয়ায় স্কুল ছাত্রের আত্মহত্যা

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: মোবাইল ফোন কিনে না দেওয়ায় গলায় ফাঁস দিয়ে এক স্কুল ছাত্রের আত্মহত্যার ঘটনা ঘটেছে।

২ মার্চ শনিবার দুপুর সাড়ে ৩টার দিকে নাটোরের বাগাতিপাড়ার দয়ারামপুর ইউনিয়নের ডোমরাই মাস্টারপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

Ad
Ad

নিহত স্কুল ছাত্রের নাম শারুফ হোসেন (১৪)। সে ওই এলাকার খায়রুল ইসলামের ছেলে এবং চাঁদপুর রাফাতুল্লাহ সোনার উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান মিঠু।

Ad

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নান্নু খান জানান, শারুফ হোসেন এদিন সকালে মায়ের কাছে মোবাইল ফোন কিনতে চায়। ছেলের আবদারের মোবাইল ফোন কিনে দিতে অপারগতা প্রকাশ করায় সবার অজান্তেই ঘুমানোর কক্ষে তীরের সাথে নিজের গলায় ফাঁস দেয়।

এ সময় বাড়ি ঘরের লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জাতীয় মসজিদে এবারও ঈদের পাঁচটি জামাত
জাতীয় মসজিদে এবারও ঈদের পাঁচটি জামাত
২১ মার্চ ২০২৬ সকাল ০৯:০৩:৩৩



আজ ঈদ, ঘরে ঘরে আনন্দ
আজ ঈদ, ঘরে ঘরে আনন্দ
২১ মার্চ ২০২৬ সকাল ০৮:৩৩:১২




রাজধানীতে কোথায় কখন ঈদের জামাত
রাজধানীতে কোথায় কখন ঈদের জামাত
২০ মার্চ ২০২৬ রাত ০৯:১১:৫১




Follow Us