• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ বিকাল ০৫:৪৫:২২ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

সিলেটে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

২ মার্চ ২০২৪ সন্ধ্যা ০৬:০১:১২

সিলেটে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিলেট প্রতিনিধি: সিলেট নগরের দক্ষিণ সুরমায় বিজ্ঞাপনী সাইনবোর্ডে ঝুলন্ত অবস্থায় সোহেল মিয়া (৩৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

Ad

২ মার্চ শনিবার সকাল ৯টার দিকে ফায়ার সার্ভিসের সহায়তায় কিনব্রিজের দক্ষিণ প্রান্তে একটি বিজ্ঞাপনী সাইনবোর্ড থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

Ad
Ad

নিহত সোহেল মিয়া লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার আইয়ানগর গ্রামের মৃত আকবর আলীর ছেলে। তিনি দক্ষিণ সুরমার ভার্তখলা এলাকার একটি কলোনীতে থাকতেন এবং ভাসমান সবজি ব্যবসায়ী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের ধারণা, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে। কেননা, তার পরনের শার্ট দিয়ে গলায় ফাঁস লাগানো ছিল। ভোরে পথচারীরা মরদেহটি কিনব্রিজের নিচের একটি বিজ্ঞাপনী সাইনবোর্ডে ঝুলতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ক্রেন দিয়ে মরদেহটি নিচে নামান।

এ তথ্য নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়ারদৌস হাসান বলেন, ঘটনাটি আত্মহত্যা ধারণা করা হলেও ময়নাতদন্তে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

নিহত ব্যক্তির মরদেহ ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮





ঢাকায় ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: ডিএমপি কমিশনার
ঢাকায় ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: ডিএমপি কমিশনার
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:২৯:৩৯



১২ ফেব্রুয়ারি দেশ গঠনের নির্বাচন : তারেক রহমান
১২ ফেব্রুয়ারি দেশ গঠনের নির্বাচন : তারেক রহমান
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:০৩:১৯


Follow Us