• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:১৩:১৪ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

ভালুকায় মদপান করে ২ জনের মৃত্যু

১ মার্চ ২০২৪ দুপুর ০১:০৪:১৯

ভালুকায় মদপান করে ২ জনের মৃত্যু

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় দেশীয় মদপান করে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।

Ad

ঘটনাটি ঘটেছে উপজেলার কাচিনা ইউনিয়নের বাটাজোর গ্রামে।

Ad
Ad

নিহতরা হলেন- উপজেলার বাটাজোর গ্রামের জাফর খানের ছেলে আরিফ খান (৪০) ও একই গ্রামের আশরাফ খানের ছেলে আদনান খান (৩২)।

স্থানীয়রা জানান, ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতের কোনো একসময় আরিফ ও আদনান বন্ধুদের সঙ্গে মদপান করেন। বুধবার ভোর থেকে তাদের পাতলা পায়খানা ও বমি শুরু হয়। প্রথমে আরিফ খানকে সখিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সকাল ৭টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপরদিকে আদনান খানও অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার দুপুর ১২টার সময় মৃত ঘোষণা করেন।

ভালুকা উপজেলার কাচিনা ইউনিয়নের চেয়ারম্যান মুশফিকুর রহমান লিটন বলেন, আমার ইউনিয়নে দুই যুবক মারা গেছেন বলে শুনেছি। কিন্তু মদপান করে মারা গেছেন কি না জানি না।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ কামাল আকন্দ বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮


Follow Us