• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:১৫:৩৩ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

রাষ্ট্রপতি পুলিশ পদক পেলেন রাঙামাটির অতি.পুলিশ সুপার জাহেদুল ইসলাম

২৮ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ১০:৪৮:৫৩

রাষ্ট্রপতি পুলিশ পদক পেলেন রাঙামাটির অতি.পুলিশ সুপার জাহেদুল ইসলাম

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহেদুল ইসলামকে রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা) পদকে ভূষিত করা হয়েছে ।

Ad

২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহ-২০২৪ এর উদ্ধোধনী অনুষ্ঠানে তাঁকে রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা) পরিয়ে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Ad
Ad

এদিকে, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল মো জাহেদুল ইসলামের পিপিএম পদক প্রাপ্তিতে রাঙামাটি জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিপিএম (বার)।

জানা যায়, পার্বত্য জেলা রাঙামাটিতে চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন, অস্ত্র ও মাদক উদ্ধার এবং গ্রেফতারী পরোয়ানা তামিল, সম্পত্তি সংক্রান্ত অপরাধ দমন ও কুইক রেসপন্স সেবা প্রদান, বৃক্ষরোপণ অভিযান, সাইবার ক্রাইম প্রতিরোধ কার্যক্রম ও বিবিধ কর্মকাণ্ডের জন্য তাকে এ পদকে ভূষিত করা হয়। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮


Follow Us