• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:১২:২৮ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

সৌদি আরবে আর ফিরে যাওয়া হলো না লক্ষ্মীপুরের রিপনের

২৭ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ০৮:৪৬:৫০

সৌদি আরবে আর ফিরে যাওয়া হলো না লক্ষ্মীপুরের রিপনের
“এই স্ল্যাবের উপর পড়ে মাথায় গুরুতর আঘাত লাগে রিপনের”

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে গাছ থেকে পড়ে সৌদি ফেরত প্রবাসী ইসমাইল হোসেন রিপন (৪০) এর মৃত্যু হয়েছে। এনিয়ে এলাকায় শোকের মাতম চলছে। ২৬ ফেব্রুয়ারি সোমবার রাতে ওই প্রবাসীর স্বজন ও স্থানীয় ইউপি সদস্য নান্টু বিষয়টি নিশ্চিত করেন।

Ad

এর আগে ২৬ ফেব্রুয়ারি সোমবার দুপুরে সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে আব্দুর রহিম ডাক্তার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

নিহত রিপন ওই বাড়ির রুস্তম আলীর ছেলে। তিনি দুই কন্যা সন্তানের জনক ও সৌদি প্রবাসী ছিলেন।

নিহতের স্বজনরা জানান, আগামী সপ্তাহে সৌদি আরবে কর্মস্থলে যাবার কথা ছিল রিপনের। প্রায় তিন মাস আগে ছুটিতে বাড়ি আসেন রিপন। দুপুরে রিপন ঘরের পাশে একটি গাছে ডালপালা কাটতে উঠলে অসাবধানতাবশত গাছ থেকে পড়ে যান। ঘটনাস্থলে একটি পাকা স্ল্যাবের উপর পড়ে তার মাথায় গুরুতর আঘাত লাগে। এ সময় বাড়ির লোকজন তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দত্তপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য আবু নাছের নান্টু বলেন, রিপন ডালপালা কাটার জন্য ঘরের পাশের একটি কড়ই গাছে উঠে। অসাবধানতাবশত গাছ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮


Follow Us