• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:০৩:৩০ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

খাগড়াছড়িতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ

২২ ফেব্রুয়ারি ২০২৪ বিকাল ০৪:৩১:২৯

খাগড়াছড়িতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি পুলিশ লাইন্স হাই স্কুলে আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন খাগড়াছড়ি পুলিশ লাইন্স হাই স্কুলে প্রধান শিক্ষক উত্তম কুমার নাথ।  

Ad

২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

Ad
Ad

এ সময় বক্তারা নিয়মিত পাঠদানে পুলিশ লাইন্স হাই স্কুল অনন্যা ভূমিকা রাখছে উল্লেখ করে বলেন, পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় মনোযোগী হতে শিক্ষক ও অভিভাবকদের খেয়াল রাখতে হবে। ছাত্র-ছাত্রীদের জ্ঞান অর্জনের মাধ্যমে সু-শিক্ষায় শিক্ষিত হয়ে মাদক ও সন্ত্রাসমুক্ত দেশ গড়তে আহবান জানান তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি স্কুলের জন্য একাডেমিক ভবন সম্প্রসারণ কাজে সহযোগিতার আশ্বাস দেন।

খাগড়াছড়ি পুলিশ সুপার ও স্কুলের নির্বাহী কমিটির সভাপতি মুক্তা ধরের সভাপতিত্বে অন্যান্যের মাঝে খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, পার্বত্য জেলা পরিষদ সদস্য শতরুপা চাকমা উপস্থিত ছিলেন।

পরে অত্র স্কুলের ছাত্র-ছাত্রীরা প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্ট অংশ করেন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্যরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮




Follow Us