• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ বিকাল ০৩:৪৩:১১ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

গাইবান্ধায় অমর একুশে বই মেলার উদ্বোধন

২১ ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৭:১১:০৫

গাইবান্ধায় অমর একুশে বই মেলার উদ্বোধন

গাইবান্ধা প্রতিনিধি: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে গাইবান্ধা সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে এক দিনব্যাপী অমর একুশে বইমেলার উদ্বোধন করা হয়েছে।

Ad

২১ ফেব্রুয়ারি বুধবার সরকারি কলেজ প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে ৮ টায় প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন লেখক ও শিক্ষাবিদ অধ্যাপক মাজহারউল মান্নান।

Ad
Ad

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. খলিলুর রহমান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক ও প্রধান আলোচক অধ্যাপক জহুরুল কাইয়ুম, সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক আনোয়ার হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক আব্দুল কাইয়ুম আজাদ প্রমুখ।

বই মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের ৩০টি স্টল রয়েছে। এছাড়া অন্যান্য আয়োজনের মধ্যে রয়েছে কবি ও লেখক আড্ডা, নাটক/নাটিকা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৬:৪১

চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৮:২৬





Follow Us