• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:১২:৩১ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

ভারত থেকে বাংলাবান্ধায় ২টি বন্য হাতির আগমন

২০ ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৭:১২:৩০

ভারত থেকে বাংলাবান্ধায় ২টি বন্য হাতির আগমন

পঞ্চগড় প্রতিনিধি: ভারত থেকে সীমান্ত পেরিয়ে দুইটি বন্য হাতি পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের দক্ষিণ কাশিমগঞ্জ এলাকার একটি ভূট্টা ক্ষেতে অবস্থান নিয়েছে। হাতির আগমনের খবর চারদিকে ছড়িয়ে পড়ায় স্থানীয় মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। উৎসুক জনতা হাতি দেখতে ভূট্টা ক্ষেত এলাকায় ভিড় করছেন। খবর পেয়ে উপজেলা প্রশাসন, বন বিভাগ ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

Ad

২০ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে হাতি দুইটি জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার লালগছ সীমান্তের কাটাতারের গেট ভেঙে বাংলাদেশের পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার তিরনই হাট ইউনিয়ন ইসলামবাগ সীমান্ত এলাকায় দিয়ে প্রবেশ করে।

Ad
Ad

স্থানীয়রা জানান, হাতিগুলো একটি গরুকে আছাড় ও অন্য একটি গরুকে আঘাত করে। এছাড়াও দক্ষিণ কাশিমগঞ্জ এলাকায় ফসলের সামান্য ক্ষতি করলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বাংলাবান্ধা ইউনিয়নের চেয়ারম্যান কুদরত ই খুদা মিলন বলেন, ভারতীয় সীমান্ত অতিক্রম করে হাতিগুলো দক্ষিণ কাশিমগঞ্জ এলাকায় অবস্থান করছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তেঁতুলিয়া বন বিভাগ (বিট) কর্মকর্তা নুরুল হুদা জানান, দক্ষিণ কাশিমগঞ্জ এলাকায় ভুট্টা ক্ষেতে দুটি বড় হাতি অবস্থান করছে। আমিসহ পুলিশ ফোর্স ও ফায়ার সার্ভিসের সদস্যরা আছেন। আমরা সবাইকে হাতিগুলোকে বিরক্ত না করার জন্য নিরুৎসাহিত করছি। তবে এখন পর্যন্ত কোনো ক্ষতি ও হতাহত খবর পাওয়া যায়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮


Follow Us