• ঢাকা
  • |
  • শনিবার ২৫শে মাঘ ১৪৩২ সকাল ০৭:৪৩:১৪ (07-Feb-2026)
  • - ৩৩° সে:

ফরিদপুরে গভীর রাতে ৪০ নৌদস্যুর তাণ্ডব, মালামাল লুট

২০ ফেব্রুয়ারি ২০২৪ বিকাল ০৪:১১:৫৩

ফরিদপুরে গভীর রাতে ৪০ নৌদস্যুর তাণ্ডব, মালামাল লুট

স্টাফ রিপোর্টার, ফরিদপুর: ফরিদপুরের চরভদ্রাসনের হাজীগঞ্জ বাজারে দুর্ধর্ষ কায়দায় তিনটি স্বর্ণকারের দোকান ও একটি তিনতলা বিল্ডিংয়ের বাসায় ডাকাতি হয়েছে। প্রায় ত্রিশ চল্লিশজনেরও একটি ডাকাতদল একটি ট্রলারযোগে পদ্মা নদী পথে এসে নৈশ প্রহরীদের বেধে প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে। 

Ad

১৯ ফেব্রুয়ারি সোমবার গভীর রাতে জেলার চরভদ্রাসন উপজেলায় প্রায় এক ঘণ্টাব্যাপী ডাকাতদল বাজার এলাকায় এ তাণ্ডব চালায়। অদূরেই পুলিশ থাকলেও ডাকাতিকালে তারা বিষয়টি টের পাননি বলে জানা গেছে।

Ad
Ad

ডাকাতির শিকার জুয়েলারি দোকানগুলো হলো, প্রফুল্ল কর্মকারের পুষ্পিতা জুয়েলার্স, শ্রীকান্ত কর্মকারের আশা জুয়েলার্স ও গোপিনাথ কর্মকারের নিউ সুজলা জুয়েলার্স এবং জুবায়ের মোল্লার বাসভবন।

জুবায়ের মোল্লা সাংবাদিকদের জানান, রাত দুইটার দিকে তিনি দোকানের সাটার খোলার শব্দ শুনতে পেয়ে নিচে নেমে আসেন। কারা সেখানে ধমক দিয়ে জানতে চাইলে ডাকাতেরা তেড়ে এসে তার বিল্ডিংয়ের কেঁচিগেট ভেঙ্গে ভিতরে ঢুকে। তারপর দশ থেকে বারজন তিনতলার দরজা ভেঙ্গে তার ঘরে ঢুকে তাকে মারপিট করে চার ভরি স্বর্ণালঙ্কার ও ৪ ভরি রৌপ্যলঙ্কার ছাড়াও নগদ দুই লাখ টাকা লুট করে তার ঘর থেকে।

স্বর্ণ ব্যবসায়ী প্রফুল্ল কর্মকার, শ্রীকান্ত কর্মকার ও গোপীনাথ কর্মকার জানান, ঘটনার সময় তারা কেউই দোকানে ছিলেন না। খবর পেয়ে রাতে বাজারে এসে দেখেন তাদের দোকানের সাটারের তালা কেটে সিন্দুক ভেঙ্গে সবমিলিয়ে সাড়ে দশ ভরি স্বর্ণালঙ্কার, চারশো কুড়ি ভরি রৌপ্যালংকার ও এক লাখ পঁচিশ হাজার টাকা লুট করেছে তারা।

চর হাজিগঞ্জ হাট বাজার বণিক সমবায় সমিতির সভাপতি কবিরুল আলম ব্যাপারী জানান,  ৩০ থেকে ৪০ জন ছিলো ওই ডাকাতদলে। রাত একটার দিকে চারজন নৈশ প্রহরীর হাত পা বেধে বণিক সমিতির অফিসের তালা কেটে সেখানে আটকে রাখে। তারপর ডাকাতি শুরু করে।

স্থানীয়রা জানান, পাশের উপজেলা সদরপুরের আটরশীতে উরস উপলক্ষে নৌপথ ও সড়কপথে গভীর রাতে কিছু লোকের চলাচল ছিলো। ডাকাতেরা রাস্তায় যাকে পেয়েছে তাকেই বেঁধে রেখেছে। খবর পেয়ে লোকজন তাদের উদ্ধার করে।

ফরিদপুরের চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহম্মদ আব্দুল ওহাব জানান, কয়েকটি দোকানের তালা ভাঙ্গার খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে মালামাল নিয়ে গেছে বলে তারা অভিযোগ করেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৯:৪১



নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১



Follow Us