• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ রাত ০৯:৪১:৫৬ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

মিয়ানমারের ৩৩০ নাগরিককে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু

১৫ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ০৯:৩৮:১৯

মিয়ানমারের ৩৩০ নাগরিককে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু

কক্সবাজার প্রতিনিধি: চলমান সংঘাতে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়া সীমান্তরক্ষী বাহিনী বিজিপিসহ মিয়ানমারের ৩৩০ জন নাগরিককে ১২ দিন পর ফেরত পাঠানোর উদ্দেশ্যে কক্সবাজার ইনানী নৌ-বাহিনীর জেটিঘাটে নেয়া হয়েছে।

Ad

১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভোরে তাদের ঘুমধুম উচ্চ বিদ্যালয় থেকে সাড়ে সাতটার দিকে এ ঘাটে আনা হয়। সেখান থেকে তাদের কর্ণফুলী এক্সপ্রেস জাহাজ করে নেয়া হবে গভীর সাগরে। যেখানে অবস্থান করছে মায়ানমার নৌ-বাহিনীর একটি জাহাজ। সেই জাহাজের মাধ্যমে স্বদেশে ফেরত যাবেন মিয়ানমারের এসব নাগরিক।

Ad
Ad

উভয় দেশের আলোচনার পর মিয়ানমারের নৌ বাহিনীর একটি জাহাজ বাংলাদেশের সীমানায় এসেছে। জাহাজটি বর্তমানে গভীর সাগরে অবস্থান করছে। আশ্রয়রত ৩৩০ জনকে পর্যটকবাহী জাহাজ কর্ণফুলীতে করে ওই জাহাজে নিয়ে গিয়ে হস্তান্তর করা হচ্ছে।

বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি, জানিয়েছে মিয়ানমারের অভ্যন্তরে যুদ্ধের পরিপ্রেক্ষিতে ফেব্রুয়ারির শুরুর দিকে ৩৩০ জন সীমান্তরক্ষী ও সেনাসদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেন। যেখানে বিজিবির অধীনে আহতদের চিকিৎসাও দেওয়া হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জেনে নিন তারকারা কে কোন এলাকার ভোটার
জেনে নিন তারকারা কে কোন এলাকার ভোটার
৯ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৪:৩০






রমজানে হাইকোর্টের সময়সূচি নির্ধারণ
রমজানে হাইকোর্টের সময়সূচি নির্ধারণ
৯ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:০৫:৩৪

বকশীগঞ্জে বিএনপির আয়োজনে গণমিছিল
বকশীগঞ্জে বিএনপির আয়োজনে গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:০৫




Follow Us