• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:৫৪:১৪ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

সিরাজদিখানে নানা আয়োজনে বসন্ত বরণ অনুষ্ঠিত

১৪ ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৬:৪১:৫৫

সিরাজদিখানে নানা আয়োজনে বসন্ত বরণ অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখানে নানা আয়োজনে বসন্ত বরণ উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৪ ফেব্রুয়ারি বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলার মালখানগর ইউনিয়নবাসীর আয়োজনে মালখানগর ডিগ্রি কলেজ মাঠে বসন্ত উৎসবের উদ্বোধন করেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আনিসুর রহমান রিয়াদ।

Ad

মালখানগর ইউনিয়ন যুবলীগ সভাপতি হাজী মকবুল হোসেন আনুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের সাংসদ মহিউদ্দিন আহম্মেদ।

Ad
Ad

আহসানুল ইসলাম আমিনের সঞ্চালনায় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মালখানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সানজিদা আক্তার, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুবীর চক্রবর্তী, মালখানগর হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ মঞ্জুরুল আলম, জেলা স্বেচ্ছসেবক লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম পিন্টু, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক জহিরুল ইসলাম লিটুসহ শিক্ষক, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বসন্ত উৎসব উপলক্ষে মাঠে শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন রাইড, নানা প্রকার মুখরোচক খাবারের সমাহার ঘটে। এসময় নানা সাজে নারী-পুরুষ ও শিশুরা উৎসবের আনন্দে মেতে উঠে। পাশাপাশি সকাল ১০টা থেকে শুরু করে রাত ১০টা পর্যন্ত রেডিও, টেলিভিশনসহ বিভিন্ন ব্যান্ডের শিল্পীগণ মাঝে মাঝে বিরতি দিয়ে গান পরিবেশন করছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:২৪

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯

টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯


কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:৩১




বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৩:১৯



Follow Us